প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মেঘে মেঘে যেমন বেলা বাড়ে তেমনই জীবনের পথ চলতে চলতে একটা সময় পর শরীরেও ভর করে বার্ধক্য। অবশ্য কেউ পঁয়তাল্লিশেই বুড়িয়ে যায়, আবার কেউ পঁচাত্তরেও থাকেন চনমনে। প্রতিদিনের কিছু বদঅভ্যাস কারো কারো শরীরে অকাল বার্ধক্য এনে দিতে পারে।
ত্বকে বলিরেখা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, পেশির ক্ষয়, নিস্তেজ ত্বক এবং ক্লান্তি বার্ধক্যের পূর্ব লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিচ্ছে মানেই শঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ নেই। জীবনের পথ চলতে চলতে আগে হোক বা পরে বার্ধক্য আসবেই। তবে অকাল বার্ধক্যে কারা কাছেই প্রত্যাশিত নয়। প্রতিদিনের জীবনযাপনে এমন কিছু ভুল আছে, যা অজান্তেই হয়ে যায়। ফলস্বরূপ সময়ের আগেই বয়সের ছাপ পড়ে যায় শরীরে।কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে সমস্যা, চারপাশের অসহিষ্ণু পরিস্থিতি সব মিলিয়ে হাসতেই যেন ভুলে গিয়েছে শহুরের অধিকাংশ মানুষ
সারাদিন বসে থাকা
বাড়ির কাজ বা অফিসে গিয়ে কাজ—বসে কাজ করতেই অভ্যস্ত অধিকাংশ মানুষ। সারাদিন একভাবে বসে থাকার ফলে শরীরের রক্ত চলাচলে বিঘ্ন ঘটে। ফলে অকালেই শরীরে বয়সের ছাপ এসে যায়। এ ছাড়া ক্যানসার, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধির মতো সমস্যার ঝুঁকিও বাড়িয়ে তোলে সারাক্ষণ বসে থাকার বদঅভ্যাস।
অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া
খিদে পেলেই যদি পিৎজ্জা, বার্গার, চিপসের মতো বেশি ক্যালরি সমৃদ্ধ খাওয়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনি মারাত্মক বদঅভ্যাসের মধ্যে আছেন। এই খাবারগুলোতে ক্যালরির পাশাপাশি রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, শর্করা, খারাপ কোলেস্টেরলের মতো ক্ষতিকর উপাদান। দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে অবশ্যই লাগাম টানতে হবে এ ধরনের খাদ্যাভ্যাসে।অপর্যাপ্ত ঘুম একাই সময়ের আগে বার্ধক্য ডেকে আনার জন্য যথেষ্ট
আর নয় গোমড়া মুখ
কর্মক্ষেত্রে সমস্যা, ব্যক্তিগত জীবনে সমস্যা, চারপাশের অসহিষ্ণু পরিস্থিতি সব মিলিয়ে হাসতেই যেন ভুলে গিয়েছে শহুরের অধিকাংশ মানুষ। সুস্থ ও সুন্দর থাকতে হাসি খুব জরুরি। হাসার সময়ে এন্ডোরফিন হরমোন ক্ষরিত হয়। যা মানসিক চাপ দূর করতে সাহায্য করে। বার্ধক্য এড়াতে হাসি মুখ বজায় রাখাটা জরুরি। সব সময় প্রাণোচ্ছ্বল থাকার চেষ্টা করুন।
ঘরের বাইরে ‘না’
একটা সময় ছিল, যখন ঘরে তেমন মন টিকত না। আজ এখানে খাচ্ছেন, তো কাল ওখানে ঘুরছেন। কিন্তু এখন আর মন টানে না। অবসরে ঘরই আপনার পৃথিবী। শরীর ও মনের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত একবার করে বাড়ির বাইরে যাওয়া উচিত।
ঘুম কম হওয়া
অপর্যাপ্ত ঘুম একাই সময়ের আগে বার্ধক্য ডেকে আনার জন্য যথেষ্ট। একজন প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত দিনে ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। এর চেয়ে কম ঘুমালে অল্প বয়সে শরীরে পড়তে পারে বয়সের ছাপ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





