প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শীতের ক্লান্তি পেরিয়ে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে বসন্তে। বয়স বাড়তে থাকলে ত্বক থেকে বসন্ত ধীরে ধেরে চলে যেতে থাকে। ত্বকে চির বসন্ত ধরে রাখতে প্রয়োজন নিয়মিত রূপচর্চা। যেন বারো মাসেই ত্বকে বসন্ত থাকে। প্রকৃতিতে বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে ত্বকেও নবজাগরণ ঘটাতে কী করবেন জেনে নিন।
যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন, তারা এক্সফোলিয়েটর ব্যবহার করতে পারেন না কারণ এটি ত্বক মারাত্মক ভাবে শুষ্ক করে দিতে পারে। কিন্তু আবহাওয়া উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও বৃদ্ধি পায়। আর আর্দ্রতা বাড়লে ত্বক অ্যাসিড এবং সক্রিয় উপাদানের শক্তিশালী ফর্মুলেশনগুলো সহ্য করতে সক্ষম হয়। শীতকালে জমে থাকা নিস্তেজ ত্বককে এক্সফোলিয়েট এবং উজ্জ্বল করার জন্য বসন্তই প্রধান সময়।প্রকৃতিতে বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে ত্বকেও নবজাগরণ ঘটাতে চেষ্টা করুন
শীতকালে অনেকেই ভারী ক্রিম ব্যবহার করেন। কিন্তু উষ্ণতা ও আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ত্বকে ঘামের পরিমাণও বৃদ্ধি পায়। তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বককে আর্দ্র রাখার জন্য এই ধরনের ভারী দ্রব্যের প্রয়োজন নাও হতে পারে। তাছাড়া এই প্রসাধনীগুলো আঠালো ও তেলতেলে। এই সময়ে ময়েশ্চারাইজার আছে এমন প্রসাধনী ব্যবহার করুন।
উষ্ণতা ও রোদের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পিগমেন্টেশন রোধ করা খুবই জরুরি। বসন্তের ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্টযুক্ত প্রসাধনীর ব্যবহার শুরু করতে হবে। অ্যান্টি অক্সিডেন্টগুলো বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে সূর্যের ক্ষতি এড়াতে বিশেষ ভাবে সহায়ক।
প্রকৃতিতে ফুল ফুটুক না ফুটুক বসন্ত থাকুক বারো মাস ত্বকে বসন্ত এলে রূপচর্চার সামগ্রীগুলো বদলে ফেরার চেষ্টা করুন। তোয়ালে, স্পঞ্জ, মেকআপ ব্রাশ এবং অন্যান্য পণ্য পরিষ্কার করুন বা বদলে ফেলুন। দীর্ঘদিন পরিষ্কার না করা হলে এগুলোতে ব্যাক্টেরিয়া ও অন্যান্য জীবাণু বাসা বাধে যা ত্বকের প্রদাহ, ক্ষত ও সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। আবার ক্রিম বা অন্য কোনো উপাদানের কৌটার ঢাকনা খোলা থাকুক বা বন্ধ, উপাদানগুলোর সক্রিয়তা সময়ের সঙ্গে কমে যায়।
নিয়মিত শরীরচর্চা করবেন। কারণ নিয়মিত ব্যায়াম স্বাস্থ্য এবং ত্বকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ব্যায়াম মুখের রক্ত প্রবাহ এবং সঞ্চালন ভালো রাখে যা বিষাক্ত পদার্থগুলোকে বের করে দিতে সাহায্য করতে পারে। ব্যায়াম মুখের জন্য একটি মিনি ফেসিয়ালের মতো কাজ করে কারণ ঘামলে ত্বকের কোষ গহ্বর বা ছিদ্রগুলো খুলে যায় এবং ময়লা-তেল বের করে দেয়। শরীরচর্চার ফলে ঘাম হওয়ার পর ত্বককে সঠিকভাবে পরিষ্কার করে নিলে ত্বক সুন্দর ও সতেজ থাকে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





