প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: তৈলাক্ত ত্বক নিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পরেন। বার বার মুখ ধুয়ে কিংবা মুছতে মুছতে ময়শ্চারাইজার মাখবার অবকাশই পান না অনেকে। আবার অনেকের ধারণা ময়শ্চারাইজার ত্বক আরও তেলতেলে করে তুলবে।তবে স্কিন টাইপ যেমনই হোক ত্বক আর্দ্র রাখা জরুরি। তেল বা ক্রিম না দিলেও সামান্য ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। ত্বকের যত্নে দিনে অন্তত দুইবার ভালভাবে ময়শ্চারাইজার ব্যবহার ভালো।
ত্বকের তেল সাধারণত তৈরি হয় সেবাশিয়াল গ্ল্যান্ডে। ত্বক অতিরিক্ত তেল মুক্ত রাখতে স্কিন টাইপ মিলিয়ে ব্যবহার করুন ভালমানের ফেসওয়াশ। এছাড়াও বেসন কিংবা ডাল বাটা দিয়েও মাঝে মাঝে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে পারেন। তবে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত ময়শ্চারাইজার দেওয়া খুব জরুরি। তাই ত্বকের সুস্থতায় ত্বকের ধরন অনুযায়ী সঠিক ময়শ্চারাইজার ব্যবহার করুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





