Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ভালোবাসার বিশেষ দিনে কখনো কি নিজে রান্না করে প্রিয়জনকে নিয়ে এক সঙ্গে খেয়েছেন? উত্তরটা যদি হয় ‘না’, তাহলে সুস্বাদু ও মুখরোচক খাবার রান্না করে ভালোবাসার মানুষটিকে চমকে দিতে পারেন। এক্ষেত্রে প্রচলিত খাবার থেকে বের হয়ে ভিন্ন স্বাদের কিছু রান্না করুন। এবারের আয়োজনে এমন তিনটি রেসিপি দিয়েছেন রন্ধন বিশেষজ্ঞ তাসনিয়া রহমান সৃষ্টি

প্রণ সালাদ অন বাস্কেট

প্রয়োজনীয় উপকরণ

স্প্রিং রোল সিট ৭/৮ টি
চিংড়ি মাছ মাঝারি সাইজের ১ কাপ
সুইট কর্ন ৩ টেবিল চামচ
শসা (ছোট কিউব করে কাটা) ১/৪ কাপ
লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম ১/২ কাপ
মেয়নিজ ১ কাপ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
সিদ্ধ করে ম্যাশ করা আলু ১/৪ কাপ
কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ
লেটুস পাতা ১ কাপ
পুদিনা পাতা ১/৪ কাপ
তেল পরিমানমতো
চিনি ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী
প্রথমে কড়াইতে তেল গরম করতে দিতে হবে। অন্থন সিট ৪ ভাগে কেটে নিতে হবে এবং ২টি রুটির টুকরা জিগজ্যাগ ভাবে চামচের উপর বসিয়ে গরম তেলে চামচ দিয়ে ভেজে তুলে রাখতে হবে। এবার বাকি সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে সালাদ তৈরি করে বাস্কেটের ভেতর দিয়ে সিদ্ধ করা আলুর উপর বসিয়ে পরিবেশন করুন মজার ‘প্রণ সালাদ অন বাস্কেট’।

চিকেন টেংরি কাবাব

প্রয়োজনীয় উপকরণ

মুরগির রান ৬ টুকরা
লেবুর রস ২ টেবিল চামচ
টক দই ১/৪ কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
পাপরিকা পাউডার ১ টেবিল চামচ
কালো গোলমরিচের গুঁড়া ১ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ
টমেটো সস ৩ টেবিল চামচ
ধনে গুঁড়া ১ টেবিল চামচ
জিরা গুঁড়া ১ টেবিল চামচ
চাট মসলা ১ টেবিল চামচ
জায়ফল-জয়িত্রী গুঁড়া ১/৪ চা চামচ
সরিষার তেল ৩ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
চিলি গার্লিক সস ১ টেবিল চামচ
ঘি ৩ টেবিল চামচ
কয়লা ৩/৪ টুকরা
ফয়েল পেপার প্রয়োজনমতো
পুদিনা পাতা ও কাঁচা মরিচ একসাথে বাটা ১/৪ কাপ
লবন ও চিনি স্বাদমতো।

প্রস্তুত প্রণালী
প্রথমে মাংসের মধ্যে দই, লেবুর রস বাটা ও গুঁড়া মশলা মেখে রেখে দিতে হবে। তারপর পাত্রে তেল ও ঘি গরম করে মুরগির টুকরাগুলো দিয়ে ভেজে কয়লার ধুয়া দিয়ে ঢেকে দমে রেখে নামিয়ে পরিবেশন করুন মুখরোচক ‘চিকেন টেংরি কাবাব ’।

Valentine’s Day Recipes: Sizzling duck

সিজলিং ডাক

প্রয়োজনীয় উপকরণ

হাঁস চামড়া ছাড়ানো ছোট ছোট টুকরা করে কেটে সয়াসস, আদা বাটা ও লবণ দিয়ে সিদ্ধ করা ১টি
বারবিকিউ সস ১ টেবিল চামচ
চিলি গার্লিক সস ৩ টেবিল চামচ
টমেটো সস ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
রসুন আস্ত কুয়া ১০/১২টি
শুকনো মরিচ ৪/৫টি
হলুদ লাল ও সুবুজ ক্যাপসিকাম ১ কাপ
বাটার ৩ টেবিল চামচ
তেল ৩ টেবিল চামচ
লবন ও চিনি স্বাদমতো।

প্রস্তুত প্রণালী
প্রথমে কড়াইতে বাটার গরম করে রসুন ও শুকনো মরিচ নেড়ে সিদ্ধ করা হাঁসের মাংস দিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার সব সস ও লবণ-চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। প্রয়োজনে সামান্য পানি দিতে হবে। এবার ক্যাপসিকাম ও পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে হাঁস দিয়ে দিতে হবে। সিজলিং ট্রে গরম করে বাটার দিয়ে তাতে রসুন ও শুকনা মরিচ দিয়ে দিতে হবে। তার মধ্যে রান্না করা হাঁসের মাংস ঢেলে পরিবেশন করুন সুস্বাদু ‘সিজলিং ডাক’।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array