প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দিন গুনে তো আর ভালোবাসা হয় না। তারপরেও ভালোবাসর দিন বা ভ্যালেন্টাইন্স ডে-এর জন্য প্রেমিক-প্রেমিকারা অপেক্ষায় থাকেন। ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবস’ অসংখ্য যুগলের কাছে বিশেষ কারণে খুব জনপ্রিয়। এ দিনে প্রিয়জনকে সবাই দিতে চান বিশেষ কোনো উপহার। তবে উপহার যেমনই হোক, উপস্থাপনে থাকা চাই নতুনত্ব। কেমন হবে ‘ভ্যালেন্টাইন্স ডে’-এর উপহার, জেনে নিতে পারেন।
গোলাপের তোড়া: ভালোবাসার দিনে উপহার হিসাবে ফুলের বিকল্প কখনো ছিল না, এখনো নেই। আর তা যদি হয় রংবেরঙের গোলাপ, তাহলে তো এক কথায় লা-জবাব। বিভিন্ন রঙের গোলাপ দিয়ে তৈরি করা ফুলের তোড়া প্রিয়জনকে উপহার দিয়ে এই বিশেষ দিনটি আরও রঙিন করে তুলুন। ভালোবাসার দিনে উপহার হিসাবে ফুলের বিকল্প কখনো ছিল না, এখনো নেই
গ্রিটিংস কার্ড: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগে গ্রিটিংস কার্ডের চল আর নেই বললেই চলে। নতুন প্রজন্মের কাছে হয়তো গ্রিটিংস কার্ড বিষয়টিই খুব একটা পরিষ্কার নয়। তবু এই প্রেম দিবসে সেই পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারেন। কিনে দেওয়ার বদলে হাতে তৈরি করে দিতে পারেন গ্রিটিংস কার্ড। আর কার্ডে নিজের মানুষটিকে নিয়ে লেখা দুই-এক লাইন কবিতাও লেখে দিলেও মন্দ হয় না।
বই: মনের মানুষটি যদি বই পড়তে পছন্দ করেন তবে চোখ বন্ধ করে তার পছন্দের লেখকের বই উপহার দিতে পারেন। ভীষণ খুশি হবে।ভালোবাসা দিবসে নিজের হাতে বানানো কেক কেটে উদযাপন করুন দুজনে একান্তে
চকলেট: চকলেট খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। আর সে চকোলেট যদি আসে প্রিয়জনের কাছ থেকে, তাহলে তো চকলেটের স্বাদ আরও মিষ্টি হয়ে যায়।নিজে হাতে রান্না খাবার: ভালোবাসা দিবসে নিজের হাতে প্রিয় মানুষটির পছন্দ মতো রান্না করে খাওয়াতে পারেন। কেক বানাতে চেষ্টা করুন। দুজনের একান্তে ভালোবাসা উদযাপন করুন সেই কেক কেটে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





