প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মেষ (মার্চ ২১ এপ্রিল ২০)
আপনি মেষ রাশির জাতক। শনিবারের দিনটি আপনার বড় বেশি ভালো কাটবেনা। মূল্যবোধ বজায় রেখে চলতে হবে আপনাকে। খাদ্যের ব্যাপারে সংযত না হলে স্বাস্থ্যের অবনতি ঘটবে। সন্তানদের জন্য কোনো কারণে চিন্তা বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা এখন নাও পেতে পারেন। তবে স্ত্রীর কারণে খুব ভালো কোনো আয়ের ব্যবস্থা হতে পারে।
বৃষ (এপ্রিল ২১- মে ২০)
শুভদিন বৃশের। মনের কথা বলার জন্য মিলবে সঠিক মানুষ। ধর্ম বিষয়ক আলোচনায় এগিয়ে থাকবেন আপনি। জনপ্রিয়তা পেতে পারেন কর্মজীবনে। আপনি আজ গুরুজনদের পরামর্শ মেনে চলুন। আজ দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ হবে। আজ সারা দিন প্রচুর খাটুনি হতে পারে।
মিথুন (মে ২১-জুন ২১)
আজ আপনার দ্বারা কেউ খুব উপকৃত হতে পারেন। দূরের কোনো অতিথি আসতে পারে বাড়িতে। বাড়বে সন্তানের চঞ্চলতা। পথ চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে।
কর্কট (জুন ২২-জুলাই ২২)
আপনার জন্য ভালো খবর যে আপনি আজ নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। কোনো বন্ধুর সাহায্যে ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজ। হাড়ের রোগে ভোগান্তির আশঙ্কা আছে। পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষার ফল ভালো নাও হতে পারে। সন্তানদের জন্য বাড়বে চিন্তা। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
সিংহ (জুলাই ২৩-অগাস্ট ২৩)
কাছের কোনো আত্মীয়কে আর্থিক সাহায্য করতে গিয়ে বোঝা বাড়তে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। বিতর্ক বা অফিস রাজনীতি থেকে দূরে থাকুন, মানসিক শান্তি লাভ করবেন।
কন্যা (অগাস্ট ২৪-সেপ্টেম্বর ২৩)
সন্তানের কোনো সাফল্যে আজকের দিনটি আপনার জন্য আনন্দদায়ক হতে পারে। এদিন আপনার রোমান্স ও বিনোদন শুভ হবে। যোগাযোগ হতে পারে পুরনো আত্মীয়দের সঙ্গে। কাজকর্মে উৎহবোধ করবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। সকল আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
তুলা (সেপ্টেম্বর ২৪-অক্টোবর ২৩)
‘ঘরে শত্রু বিভিষণ’ এর মতো ঘটনা ঘটেত পারে। তাই জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকতে হবে আজ। আপনার ক্ষতি করতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকার সম্ভাবনা। অনেক জায়গা থেকেই আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ এই সময় ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা অবশ্যই ফলপ্রসূ হবে। অকারণ কোনো ব্যয় পরিহার করুন।
বৃশ্চিক (অক্টোবর ২৪-নভেম্বর ২২)
জলপথে ভ্রমণ থেকে বিরত থাকুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতির সম্ভাবনা রয়েছে। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে অনেক মতোবিরোধ হবে। পুরনো ঋণ শোধ হতে পারে।
ধনু (নভেম্বর ২৩-ডিসেম্বর ২১)
আজ কর্মস্থলে কাজের চাপ বাড়বে। স্ত্রীর দ্বারা ব্যবসায় ভালো কিছু হতে পারে। তবে সাবধান, তৃতীয় ব্যক্তির জন্য আপনার সংসারের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। নিজের ভুল সংশোধন করে নিলে শান্তি ফিরে আসবে। গুরুজনের শরীর নিয়ে বেশ দুশ্চিন্তা থাকবে।
মকর (ডিসেম্বর ২২-জানুয়ারি ২১)
সাময়িকভাবে অসুস্থতায় ভুগবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। হঠাৎ করেই কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সব সুখের মূল যে স্বাস্থ্য, সেটা খুবই ভাল থাকবে। থাকবে মানসিক প্রশান্তি। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
কুম্ভ (জারুয়ারি ২২-ফেব্রুয়ারি ১৯)
সকাল থেকেই চঞ্চলতা ভর করবে মনে। কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। সজাগ থাকুন। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। পড়াশোনায় আনন্দ পাবেন।
মীন (ফেব্রুয়ারি ২০-মার্চ ২০)
আপনি যদি চাকরিজীবী হন তাহলে পদোন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। নতুন কোনো কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। বাড়িতে সকলে মিলে সুখী সময় কাটাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





