প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রূপচর্চায় অনেকেই টোনার ব্যবহার করেন। টোনার ব্যবহারে ত্বক উজ্জ্বল হয় সেই সাথে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। টোনার নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে অনেকেরই। চলুন জেনে নেই সেগুলো:ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে টোনার তবে ত্বকের মৃত কোষের ব্যাপারে স্ক্রাবারের বিকল্প নয় অনেকেই টোনারকে ভাবেন ক্লিনজারের বিকল্প।
তবে এটি একেবারেই ভুল ধারণা। মূলত মুখ ভাল করে পরিষ্কার করার পরে ত্বকে থাকা ব্যাকটেরিয়া, অতিরিক্ত তেল, মৃত কোষ পরিষ্কার করতে টোনার ব্যবহার করা হয়। তাই টোনার মোটেও ক্লিনজার নয়।অনেকেই ধারণা টোনার ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যায়। মূলত বিভিন্ন ধরনের টোনারে বিভিন্ন ধরণের উপাদান থাকে। স্বভাবতই প্রতিটির কাজও তাই ভিন্ন হবে এজন্যই আপনি কোন টোনার ব্যবহার করছেন তার উপরেই তৈলাক্ত কিংবা শুষ্কতার বিষয়টি নির্ভর করে।
স্ক্রাবারের পরিবর্তে শুধুমাত্র টোনার ব্যবহারেই ত্বকের মৃত কোষ তুলে নেওয়া যায় এমনটাই অনেকে ভাবেন, কিন্তু এই ধারণা একদমই ভুল। ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে টোনার তবে ত্বকের মৃত কোষের ব্যাপারে স্ক্রাবারের বিকল্প নয়।ব্রণর সমস্যায় অনেকেই টোনার ব্যবহার করে থাকেন। তবে এতে যে সঙ্গে সঙ্গে ফলাফল পাওয়া যাবে এমনটা মোটেই নয়। অতিরিক্ত তৈলাক্ত ত্বক নিয়ন্ত্রণে সাহায্য করে টোনার।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





