প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: খোসাসহ আপেল খেলে পাওয়া যাবে আপেলের পুরোপুরি পুষ্টিগুণখোসাসহ আপেল খেলে পাওয়া যাবে আপেলের পুরোপুরি পুষ্টিগুণ অনেকেই খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে আপেল খেতে পছন্দ করেন অনেকে আবার খোসাসহই খেয়ে নেন। এখন প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে আপেল খাওয়া সঠিক। কিভাবে খেলে মিলবে বেশি উপকার জানেন কি? চলুন জেনে নেই পুষ্টিবিদরা কি বলছেন:
পুষ্টিবিদরা বলছেন, খোসাসহ আপেল খেলে পাওয়া যাবে আপেলের পুরোপুরি পুষ্টিগুণ। তবে খাওয়ার আগে অবশ্যই হালকা গরম পানিতে আপেল দুই থেকে তিন বার ধুয়ে নিতে হবে। চলুন এবার জেনে নেই খোসাসহ আপেল খাওয়ার উপকারিতা:
কোলেস্টেরল কমাতেও সাহায্য করে খোসাসহ আপেল আপেলের খোসাতে রয়েছে প্রচুর ফাইবার যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কোলেস্টেরল কমাতেও সাহায্য করে খোসাসহ আপেল।আপেলের খোসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও ‘এ’। খোসা ছাড়িয়ে আপেল খেলে শরীরে ভিটামিনের অভাব হতে পারে।প্রতি সপ্তাহে পাঁচটি বা তার বেশি আপেল খেলে শ্বাসযন্ত্র ভালো থাকে।
আপেলের খোসায় থাকা ইউরসোলিক অ্যাসিড অতিরিক্ত ক্যালোরি কমায়ওজন নিয়ন্ত্রণে অনেকেই আপেল খেয়ে থাকেন কেননা আপেলের খোসায় থাকা ইউরসোলিক অ্যাসিড অতিরিক্ত ক্যালোরি কমায়।আপেলের খোসায় রয়েছে ট্রাইটারপেনয়েড নামক যৌগ এটি মানবদেহের ক্যানসার কোষকে বিনাশ করে। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ আপেলের খোসা ফুসফুস ক্যানসারের ঝুঁকিও কমায়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





