প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কথায় বলে, ফল খেলেই বল হয়, মানে শক্তি পাওয়া যায়। মূলত পুষ্টিগুণ সম্পন্ন খাবারই হলো সুস্বাস্থ্যের চাবিকাঠি। যেমন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। কিন্তু খাবারের ধরনের উপরেও স্বাস্থ্যের অনেকটাই নির্ভর করে।প্রতিদিন একটা করে ফল খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। কিন্তু ফল খাওয়ার ঠিক পরেই পানি পান করলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। যদি তা অভ্যাসে পরিনত হয়, তাহলে জটিল রোগেও আক্রান্ত হতে পারেন।
ফল খাওয়ার পর পানি পান করলে অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন
কী কী সমস্যা হতে পারে
ফল খাওয়ার পর পানি পান করলে তা সঠিকভাবে হজম হবে না। দীর্ঘদিন এই অভ্যাস থাকলে হজমশক্তির মারাত্মক ক্ষতি হবে।অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন। ঠিকমতো খাবার হজম না হলে এই ধরনের সমস্যা প্রায়য়ই দেখা দেবে।অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে পেটে ব্যথা, বুকজ্বালার সমস্যাও শুরু হতে পারে। যা শরীরে আরও অস্বস্তি বাড়াতে পারে।
খাবার ঠিকমতো হজম না হলে তা ফ্যাটে পরিনত হয়ে শরীরে জমতে থাকে। যা শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। স্বাভাবিকভাবেই হাই ব্লাড সুগারের মতো রোগে আক্রান্ত হতে পারেন।শরীরের স্বাভাবিক পিএইচ মাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষত, তরমুজ, শশা, কমলালেবু, স্ট্রবেরি—এ ধরনের ফল খাওয়ার পর পানি পান করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। পুষ্টিবিদদের মতে, যেকোনো ফল খাওয়ার এক ঘণ্টা পর পানি পান করা উচিত।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





