Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কাজল শুধু ছড়িয়ে যায়? রইলো সমাধান কাজল শুধু ছড়িয়ে যায়? রইলো সমাধান খুব যত্ন করে সাজগোজ করলেন। কিন্তু গন্তব্যে পৌঁছুতে না পৌঁছুতেই চোখের কাজল ছড়িয়ে পুরো সাজ নষ্ট হয়ে গেলো। মন তো সাথে সাথে খারাপ হয়ে যায়। মন খারাপ না করে মেনে চলুন সহজ নিয়ম। তাহলেই আর চোখের কাজল ছড়িয়ে যাবে না:

শুরুতেই চোখে ব্যবহার করুন আইস। একটা পাতলা কাপড়ে ২/৩ টুকরো আইস নিয়ে চোখের চারপাশে আস্তে ধীরে ম্যাসাজ করুন ২ মিনিট। এরপর একটা টিস্যু দিয়ে চোখের চারপাশের পানি মুছে নিতে হবে।
ত্বক বা চোখের মেকআপ এর ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। এক্ষেত্রে চোখের ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেনো ক্রিম চোখের ভিতরে চলে না যায়। এছাড়া চোখের চারপাশে ক্রিম দিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে।

কাজল ব্যবহারের ক্ষেত্রে ওয়াটার লাইনে কাজল দিন। এতে করে কাজল ছড়াবে না। ওয়াটার লাইনের বাইরে বা চোখের কোণায় কাজল দিলে তা সহজেই ছড়িয়ে যেতে পারে।কাজল এবং আইলাইনার ব্যবহার করুন ওয়াটার প্রুফ। এতে করে সহজেই কাজল বা লাইনার ছড়ানোর ভয় থাকবে না। এছাড়াও কাজল অনেকক্ষণ ভালো থাকবে। কাজল আরও ভালো রাখতে চাইলে ব্যবহার করুন পাউডার। কাজল দেওয়ার পর হালকা করে চোখে পাউডার দিন। এরপর ব্রাশ দিয়ে এক্সট্রা পাউডার ঝেরে ফেলে দিন। এতে কাজল ছড়াবে না ।ভালো মানের কাজল ব্যবহার করতে হবে। কেননা অনেক ক্ষেত্রে কম দামী কাজল গুলো সহজেই ছড়িয়ে পড়ে সব নিয়ম মেনে চললেও। তাই বিভিন্ন ব্র্যান্ডের স্মাজপ্রুফ কাজল ব্যবহার করতে পারেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ জানুয়ারি  ২০২২ /এমএম


Array