Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ গাছের যত্নে চায়ের যত গুণগাছের যত্নে চায়ের যত গুণ সকালে শুরুটা যদি হয় চায়ের হাত ধরে তবে যেন পুরো দিনেই থাকে চনমনে ভাব। পানীয় হিসেবে চা সর্বদাই জনপ্রিয়তার তুঙ্গে। সকাল কিংবা সন্ধ্যের আড্ডায় চা না হলে কি চলে। চা পান করে চা পাতা আমরা সচরাচর ফেলে দেই। তবে ব্যবহৃত চা পাতা কিন্তু ভীষণ কাজে আসে। বিশেষ করে ব্যবহার করা চা পাতা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। মাটির সঙ্গে মিশে চা পাতা থেকে তৈরি হয় জৈবসার।

কাজেই বাসায় ব্যবহৃত চা-পাতা বা টি-ব্যাগ ব্যবহারের পর আলাদা করে রাখুন। পরে বারান্দা অথবা ছাদে রাখা গাছের গোঁড়ায় চা-পাতা সরাসরি দিতে পারেন। টি-ব্যাগের ক্ষেত্রে এর মাথা কেটে ভেতরের চা-পাতাটুকু গাছের গোঁড়ায় দিয়ে দিন। উৎকৃষ্ট মানের জৈব সার পাবে আপনার গাছ। এবার আসুন জেনে নেই, গাছের জন্য

চা পাতা কতটা উপকারী:

চা পাতা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে

উর্বরতা বৃদ্ধি

চা পাতা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বাসায় আলো বাতাস কম থাকলেও চা-পাতা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

গাছের পুষ্টি যোগায়
চা-পাতায় বেশকিছু উপাদান আছে যা ভেতর থেকে গাছের পুষ্টি যোগায়।

আগাছা নষ্ট করে ও আবর্জনা দূর করে

কেবল গাছের পুষ্টি বা মাটির উর্বরতা বৃদ্ধি ছাড়াও প্রাকৃতিকভাবে আগাছা দূর করতেও চা পাতা বেশ কার্যকর। পাশাপাশি ভেতর থেকে গাছের সুরক্ষা যোগাতে সাহায্য করে চা-পাতা। গাছের আবর্জনা, পচন এবং পোকামাকড় দূর করতে সাহায্য করে।

পরিবেশের ক্ষতি হয় না

চা-পাতা দিয়ে গাছের পরিচর্যা একেবারেই প্রাকৃতিক ব্যাপার। এর ফলে মাটিতে যে সার উৎপাদন হয় তা পরিবেশের কোন ক্ষতি হয় না।

পানি ধরে রাখে

মাটির শুষ্কতা রোধ করে পানি ধরে রাখতে সাহায্য করে চা-পাতা। ফলে গাছে থাকে তরতাজা ভাব। বিশেষ করে গ্রীষ্মকালে গাছের পানি ধরে রাখা অত্যন্ত জরুরী।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ জানুয়ারি  ২০২২ /এমএম


Array