Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শীতে ত্বকের শুষ্কতা দূর করবে যে ফলশীতে ত্বকের শুষ্কতা দূর করবে যে ফল শীত তো চলেই এলো। সেই সাথে পিঠে পুলি বিয়ের উৎসব ও শুরু। কিন্তু এতো কিছুর ভীড়ে ত্বকের শুষ্কতাকে কোন ভাবেই উপেক্ষা করা যায়না।ক্রিম, লোশন, লিপজেলের কৌটা মেখে মেখে ফুরিয়ে ফেললেও আধ ঘন্টা যেতে না যেতেই টান ধরে ত্বকে। তাই এই সময়টাতে ত্বকের রুক্ষতায় অনেকেই বিষণ্ণ হয়ে ওঠেন।

শীতে ত্বকের শুষ্কতায় সমাধান হতে পারে অ্যাভোক্যাডো তবে জানেন কি, এই সমস্যার সমাধান হতে পারে একটি ফল? জানতে ইচ্ছে করছে তো কোন সেই জাদুকরী ফল? চলুন জেনে আসি।এই শীতে ত্বকের শুষ্কতায় সমাধান হতে পারে অ্যাভোক্যাডো। অবাক হয়ে গেলেন তো? চলুন জেনে নেই এই কিভাবে আপনার ত্বকের যত্ন নেয়।ত্বক উজ্জ্বল এবং মোলায়েম সুন্দর রাখতে হলে প্রয়োজন আর্দ্রতা। যেটি শীতকালে ধরে রাখা ভীষণই কঠিন। আর কঠিন কাজটিই সহজ করে দেয় অ্যাভোক্যাডো। এতে থাকা ফ্যাট ত্বকে মাখবার পরপরই ত্বককে করে তোলে আর্দ্র এবং কোমল।

অ্যাভোক্যাডোতে থাকা ফ্যাট ত্বকে মাখবার পরপরই ত্বককে করে তোলে আর্দ্র এবং কোমল শীতকালে পরিবেশে দূষণের মাত্র অতিরিক্ত বেড়ে যায়। এর প্রভাবে ত্বকে দ্রুত বয়সের ছাপ পরে যায়। এ সমস্যার সমাধানও হতে পারে অ্যাভোক্যাডো। এতে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে পুষ্টি জুগিয়ে বলিরেখা পড়তে দেয়া না ত্বকে।

বর্তমান সময়ে মহামারীর প্রভাবে আমাদের জীবন যাপনে এসেছে পরিবর্তন। সেই পরিবর্তন ত্বকেও ফেলছে প্রভাব। দীর্ঘক্ষণ মাস্ক পরার ফলশ্রুতিতে ত্বকে ব্রণ সহ নানা সমস্যা বেড়ে গিয়েছে অনেকেরই। এ সমস্যা কমাতেও অ্যাভোক্যাডোর জুড়ি নেই। অ্যাভোক্যাডো ব্লেন্ড করে নিয়ে মুখে মাখলে এই সমস্যা মিলবে আরাম।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ জানুয়ারি  ২০২২ /এমএম


Array