Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ দেহ গঠনে এমিনো এসিডের গুরুত্বদেহ গঠনে এমিনো এসিডের গুরুত্ব
দেহের পেশি গঠনে, ত্বকের গঠনে এমিনো এসিডের গুরুত্ব অনেক। অনেকে এদের প্রোটিনের সাংগঠনিক ভিত্তি বলে। এদের মধ্যে কিছু এমিনো এসিড দেহের জন্যে খুবই প্রয়োজন। আসুন দেখে নেয়া যাক কোনগুলো।

আইসোলিউসিন
এই এমিনো এসিড দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা, বিপাকের হার, এবং প্রোটিনের গঠনে সাহায্য করে। এমনকি ক্ষত সাড়াতেও এর ভূমিকা অনেক। সচরাচর ডেইরি পণ্য এবং মাছে এই এমিনো এসিড পাওয়া যায়।

লাইসিন
লাইসিন দেহে শক্তি জোগানে সাহায্য করে। ডিম এবং সয়াবিনে এই এমিনো এসিড পাওয়া যায়।

মেথিওনিন
মেথিওনিন দেহের মেটাবোলিজমের ব্যাপক উন্নতি সাধন করতে পারে। এমনকি টিস্যুর গঠনেও এ গুরুত্বপূর্ণ অবদান রাখে। সিরিয়াল গ্রেইন, মাছ ও মাংসে এই এমিনো এসিড পাওয়া যায়।

ফেনিলালেনিন
ফেনিলালেনিন দেহের নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। মূলত দেহের ভেতর কিছু এনজাইম তৈরিতে এর অবদান অনেক। ডিম, দুধ, বাদাম, মাছে এই এমিনো এসিড পাওয়া যায়।

ট্রাইটোফেন
ট্রাইটোফেন আমাদের পরিমিত ঘুমে সাহায্য করতে পারে। তাছাড়া দেহের নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। দুধে এই এমিনো এসিড প্রচুর পরিমাণে থাকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ডিসেম্বর  ২০২১ /এমএম

 


Array