Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ত্রিশের পর মা হবেন? মেনে চলুন কিছু নিয়মত্রিশের পর মা হবেন? মেনে চলুন কিছু নিয়ম যুগের সাথে তাল মিলিয়ে নারীদের নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার ভাবনা থাকে। তাই অনেকে পরিবার বড় করার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে এগোন। অনেকে তিরিশের পর মা হওয়ার কথা ভাবেন।

এমনকি অনেকে তিরিশ পেরোলে বিয়ে করেন। ঠিক ত্রিশের পর মা হওয়ার পরিকল্পনায় আদৌ কোনো সমস্যা না থাকলেও শরীরের দিকটাও ভেবে দেখতে হবে। ত্রিশের কোঠা পার হওয়ার পরেই হরমোনের ওঠানামার সমস্যা থাকে। একদম পঁয়ত্রিশ বছর পার হলে গর্ভবতী হওয়াতে নানা সমস্যাও দেখা দিতে পারে।

তাই নিজের স্বাস্থ্য টিকিয়ে রাখার জন্যে কিছু স্বাভাবিক বিষয়ে মনোযোগ দিতে হবে। আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি মা হবেন, তাহলে সেটাই আদর্শ সময়। যদিও স্বাস্থ্যগত দিক বিবেচনায় অনেকেই তা মানা করেন। তাই কিছু বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরী। সেটা কিভাবে? চলুন দেখে নেয়া যাক।

এসময় নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিশেষত ছয় মাসের ভেতর গর্ভবতী না হলে দ্রুত ডাক্তারের সাথে দেখা করুন।

আপনার সঙ্গীর বয়সের কথাও বিবেচনা করা উচিত। আপনার দুজনই কি সন্তান নেয়ার জন্যে প্রস্তুত কিনা তা নিয়ে আলোচনা করুন।

সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে কিছু ভালো অভ্যাস গড়ে তুলুন। সেটা হতে পারে খাদ্যাভ্যাস, ব্যায়াম, কিংবা মানসিক সুস্থতার নিশ্চিতকরণের জন্যে কিছু কাজ।

মিষ্টি এবং ক্যাফেইনযুক্ত খাবার গ্রহন থেকে বিরত থাকুন। মিষ্টি বা ক্যাফেইন দেহে মেদ জমাতে এবং রক্তচাপ বাড়ায়। তাই মিষ্টির বদলে ফল খাওয়ার অভ্যাস করুন।

সময়মতো ঘুমানোর অভ্যাস গড়ে নিন। মাত্রাতিরিক্ত শ্রম কিংবা রাত জাগা পরিহার করুন। এতে স্ট্রেস হরমোন নির্গত হয় তা আপনার স্বাস্থ্যের অবনতি ঘটায়।

খাদ্যতালিকার চার্ট গড়ে নিন। আপনার দেহকে প্রস্তুত করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৭ ডিসেম্বর  ২০২১ /এমএম


Array