Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস-বাংলার ফ্লাইট শুরুর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।’মালদ্বীপ সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে তার দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স। প্রবাসী বাংলাদেশিদের সেবা দেয়ার ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিনদিন ঢাকা থেকে মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। প্রতি রবি, মঙ্গল ও শুক্রবার ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করছে এবং একই দিন মালে থেকে ঢাকা রুটেও ফ্লাইট পরিচালিত হচ্ছে। লক্ষাধিক প্রবাসী বাংলাদেশীরা মালেতে জীবিকা নির্বাহ করছে। ইউএস-বাংলা মাস্কাট, দোহা, দুবাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুরের ধারাবাহিকতায় মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশী শ্রমিক ভাইদের সেবা দেয়ার জন্য ফ্লাইট শুরু করেছে।

বাংলাদেশি পর্যটকরা ইউএস-বাংলার সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় মালদ্বীপ ভ্রমণে উৎসাহিত হচ্ছে। সেই সঙ্গে মালদ্বীপের নাগরিকদের বাংলাদেশের পর্যটনকেন্দ্র গুলো ভ্রমণে উৎসাহিত করতে কাজ করছে ইউএস-বাংলা।দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রত্যক্ষ ভূমিকা পালন করছে।বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ঢাকা-মালে-ঢাকা রুটে রিটার্ণ ভাড়া নূন্যতম ৪৫ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ ডিসেম্বর  ২০২১ /এমএম


Array