প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সপ্তাহজুড়ে শরীরের ওপর কম ধকল যায় না। তাই সপ্তাহের শেষে ভীড় করে আসে একরাশ ক্লান্তি। প্রয়োজন একটি দিন কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে নিজের যত্ন নেওয়া। কীভাবে নেবেন নিজের যত্ন, জেনে নিন।এক্ষেত্রে পার্লারে যেতে হবে এমনটা নয়, ঘরে থাকা বিভিন্ন উপকরণ দিয়েই করা যাবে রূপচর্চা। নিয়ম করে সপ্তাহের অন্য দিনগুলোতে রূপচর্চা করতে না পারলেও ছুটির দিনে কয়েকটি সহজ উপায়ে শরীরের যত্ন নিলে ত্বক ও চুল থাকবে সতেজ ও সুন্দর।
বাষ্প স্নান বা স্টিম বাথ করলে শরীরের ক্লান্ত ভাব দূর ,ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে প্রথমেই যে বিষয়টি দিয়ে শুরু করতে পারেন তা হলো ত্বক পরিষ্কার করা। এর জন্য একটি টমেটো অর্ধেকটা কেটে নিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে ত্বকের মধ্যে ঘষতে থাকুন। এরপর পাঁচ মিনিট অপক্ষো করার পর পানি দিয়ে মুখ দুয়ে ফেলুন। তারপর নরম তোয়ালের মুখ মুছে নিন।
এবার বাষ্প স্নান বা স্টিম বাথ করার প্রয়োজন। একটি তোয়ালেকে গরম পানির মধ্যে ডুবিয়ে সারা শরীরে সে তোয়ালে দিয়ে ভাপ দিতে পারেন। এর ফলে ঠিকমতো ঘুমানোর পরও যদি শরীরের ক্লান্ত ভাব দূর না হয় কিংবা শীত আসার সঙ্গেই সঙ্গেই ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যেতে থাকে তাহলে উপকার পবেন। বাষ্পের উষ্ণতায় শরীর ও মন চাঙা হয়ে উঠবে। ত্বকে আনবে উজ্জ্বলতার আভা।
নারকেল তেল, সরষের তেল, তিলের তেল, গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে মালিশ করুন নারকেল তেল, সরিষার তেল, তিলের তেল, গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে মালিশ করুন। ৫ মিনিট এইভাবে থাকার পর ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন।দুইটি কলা, দুই টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ কফি পাউডার, এক টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে পরিমাণমতো কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিয়ে মুখে, হাতে, গলায়, পায় ও পিঠে ১৫ মিনিট লাগিয়ে বসে থাকুন। এরপরে ভালো করে স্নান করে নেবেন।
ছুটির দিনে পা, হাঁটু, কনুই, আন্ডার আর্মসের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ত্বকের পাশাপাশি সপ্তাহে অন্তত পক্ষে একদিন চুলের যত্ন করা জরুরি। এদিন চুলের প্রোটিন প্যাক লাগাতে পারেন। ডিম, টক দই, নারকেল তেল, লেবুর রস দিয়ে ভালো করে প্রোটিন প্যাক বানিয়ে চুলের মধ্যে অন্তত এক ঘণ্টা লাগিয়ে রাখুনন।ছুটির দিনে পা, হাঁটু, কনুই, আন্ডার আর্মসের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। শুধুমাত্র ছুটির দিনে নয়, সপ্তাহে অন্তত দুই থেকে তিনদিন লেবুর মধ্যে চিনি বা লবণ দিয়ে এই জায়গাগুলো ঘষে ধুয়ে ফেলুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ নভেম্বর ২০২১ /এমএম





