Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ত্বকের যত্নে এসেনশিয়াল ওয়েলের ব্যবহার দীর্ঘদিনের। ত্বকে এই তেল ব্যবহার করলে ব্রণের দাগ দূর হয়। বলিরেখাও উধাও হয়। শুধু তা-ই নয়, এই তেল আমাদের চারপাশে এক শান্ত অনুভূতি তৈরি করে, যা ত্বকচর্চার জন্য খুবই উপকারী।

অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সমৃদ্ধ আর্গান অয়েল অত্যন্ত হাইড্রেটিং এবং পুষ্টিকর। এটি আমাদের রোজকার ত্বকচর্চার রুটিনের জন্য অপরিহার্য। শুষ্ক ত্বক এবং বলিরেখা দূর করতে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল চমৎকার কাজ করে। আর্গান অয়েল লাগানোর কিছু ক্ষণের মধ্যেই এই তেল ত্বকে প্রভাব দেখাতে শুরু করে।

যারা সব সময় ব্রণের সমস্যায় ভোগেন, তাদের জন্য সিডারউড অয়েল খুবই উপকারী। এই তেলের সঙ্গে কয়েক ফোঁটা ননকমেডোজেনিক তেল যোগ করে রোজ লাগাতে পারলে ব্রণের সমস্যার হাত থেকে চিরতরে মুক্তি মিলবে।

যে সব জায়গায় প্রচণ্ড পরিমাণে দূষণ হয়, সেই সব এলাকায় বসবাসকারীরা নিজেদের ত্বক রক্ষা করার জন্য ভেটিভার অয়েল ব্যবহার করলে দারুণ ফল পাবেন। এটি যে শুধুমাত্র অ্যান্টি-এজিং অয়েল, তা নয়। এতে রয়েছে উচ্চমানের হাইড্রেটিং ফর্মুলা, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। ব্রণের দাগ এবং বলিরেখা কমাতেও এই তেল অত্যন্ত কার্যকরী।

লবঙ্গ, দারচিনির ছাল, ইউক্যালিপটাস, রোজমেরি এবং লেবুর মিশ্রণ জাত এই তেল ত্বকের পৃষ্ঠে বসবাসকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক অপসারণের জন্য দুর্দান্ত কাজ করে।রিফ্রেশ পেপারমিন্ট তেল পেশি বা জয়েন্টের ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে। এই তেল চুলকানির তীব্রতা কমিয়ে দিতে পারে এবং দীর্ঘস্থায়ী চুলকানিযুক্ত ত্বকের জ্বালা কমাতেও সাহায্য করে। প্রতিদিনের জীবনে পেপারমিন্ট তেলের সুবাস নিলে আমাদের মানসিক চাপ ও ক্লান্তি অনেকটাই কমে যায়।

রোজকার রুটিনে ব্যবহার করার জন্য ল্যাভেন্ডার অয়েল একটি দারুণ বিকল্প হতে পারে। ল্যাভেন্ডার অয়েল ত্বকের জন্য দুর্দান্ত, কারণ এটি খুব মৃদু এবং পুষ্টিকর। ল্যাভেন্ডার তেল ত্বকের দাগ কমাতে এবং ত্বকে তারুণ্যের উজ্জ্বলতা দিতে অত্যন্ত কার্যকরী। যদি ত্বকে জ্বালাপোড়া হয় অথবা ত্বকে রোদে পোড়ার প্রবণতা অনুভূত হয়, তবে এই তেলের ব্যবহার করা যেতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ নভেম্বর  ২০২১ /এমএম


Array