Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বাঙালির ভাত প্রীতি দুনিয়া পর্যন্ত জানে। মাছে-ভাতে অভ্যস্ত বাঙালির তাইতো সারাদিনে একবার অন্তত ভাত খাওয়া চাই-ই চাই। বিশেষ করে দুপুরবেলা ভাত না হলে যেনো চলেই না। আর সাথে ভাতঘুম হলে তো ষোলআনা পূর্ণ হয়।অনেক পুষ্টি বিশেষজ্ঞরা বলে থাকেন, ভাত স্বাস্থ্যকর নয়। কিন্তু একটি বিষয় মনে রাখা খুব দরকার, যেকোনো খাবারই অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয়। ভাতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। অতিরিক্ত ভাত খেলে ওজন বৃদ্ধি, সুগার লেভেল বেড়ে যাওয়ার পাশাপাশি অনিয়ন্ত্রিত ঘুমও হতে পারে। কিন্তু জানেন কি, ভাত শরীরের ক্ষেত্রে ভীষণ মাত্রায় কাজে লাগতে পারে। ভাত খেলে শুধু শরীরের ভেতরই সুস্থ থাকে না, ত্বক আর চুলের সুরক্ষায়ও ভাত গুরুত্বপূর্ন ভূমিকা রাখে!

ভারতের পুষ্টিবিদ রুজুতা দিবাকর সম্প্রতি ভাত ঠিক কীভাবে শরীরে কাজে লাগতে পারে তা নিয়ে বেশ কিছু ধারণার কথা বলেছেন। তিনি বলেন, ভাত শুধু পেট ভরায় না, স্কিনের বেশ কিছু সমস্যার সমাধানও করে।ভাত সাধারণত পাচনতন্ত্রের সহয়তা করে এবং সেই থেকেই শরীরের অপ্রয়োজনীয় পদার্থ নিষ্ক্রিয় হতে সাহায্য করে। এটি প্রি-বায়োটিক, তাই শুধু শরীরকে নয়, তার সঙ্গে জড়িত সমগ্র ইকো সিস্টেমকে সজাগ রাখে।

ভাত হরমোনাল সমস্যা থেকে বেশ কিছুটা রেহাই দেওয়ার পাশপাশি এর ব্যালেন্সও রাখে। ঘুম ভালো হয়। অল্প বয়সেই বয়সের ছাপ চোখে মুখে থাকলে তার থেকে রক্ষা পেতে ভাত কিন্তু দারুণ কাজ করে। অন্যদিকে থাইরয়েডের সমস্যা থেকে ভাত সহজেই মুক্তি দিতে পারে, সঙ্গে চুল পড়ার সমস্যা কমে, গোঁড়া মজবুত হয়।ভাত ত্বকের পক্ষেও ভীষণ ভাল! উচ্চ প্রোল্যাকটিন স্তরের পাশাপাশি ত্বকের বিভিন্ন অপ্রত্যাশিত রন্ধ্র বন্ধ করতে সাহায্য করে ভাত। এবং ভাতে উপস্থিত হাই প্রলাক্টিন স্কিনকে চকচকে করতে সাহায্য করে। সেই কারণেই ভাতের মাড় অনেকেই ত্বকের উজ্জ্বলতায় ব্যবহার করেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ অক্টোবর  ২০২১ /এমএম


Array