Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  বয়সের ছাপ সবার আগে মুখের ওপর পড়ে। ত্বক কুঁচকে যায়, দেখা দেয় বলিরেখা। অনেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক অ্যান্টি-এজিং ক্রিম ও ফেসিয়ালের ব্যবহার শুরু করেন। তাতে লাভ তো খুব একটা হয়ই না বরং রাসায়নিক পদার্থ ব্যবহারে আরো ক্ষতি হয় ত্বকের।

বিস্ময়কর হলেও সত্যি, এই বলিরেখার সমস্যা দূর করতে পারে মাত্র একটি উপাদান। আরে সেটা হলো নারকেল তেল! শুনে অবাক লাগলেও নারকেল তেল ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম। এর মধ্যে অন্যতম বলিরেখা। কিন্তু বলিরেখা কমানোর জন্য ত্বকের ওপর কীভাবে ব্যবহার করবেন নারকেল তেল, জেনে নিন সে পদ্ধতিগুলো।

নারকেল তেল

প্রথমে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। এরপর হালকা হাতে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নেবেন। এবার আঙুলের ডগায় সামান্য নারকেল তেল নিয়ে সম্পূর্ণ মুখে ও গলায় বৃত্তাকারে ম্যাসাজ করুন। তারপর সারারাত মুখে তেলটা রেখে দিন, ত্বক নিজ থেকে তা শোষণ করে নেবে। ত্বকের বার্ধক্য প্রতিরোধ করার জন্য প্রতি রাতে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

অ্যাপল সাইডার ভিনেগার ও নারকেল তেল

অ্যাপল সাইডার ভিনেগারের সঙ্গে নারকেল তেল এই সমস্যা দূর করতে আরো সহায়ক। এক চামচ অ্যাপল সাইডার ভিনেগারের সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি তুলার সাহায্যে মুখে লাগিয়ে স্বাভাবিকভাবে শুকাতে দিন। এবার আরো খানিকটা শুধু নারকেল তেল নিয়ে মুখে ও গলায় বৃত্তাকারে ম্যাসাজ করুন। এরপর সারারাত মুখে তেলটা রেখে দিবেন। অ্যাপল সাইডার ভিনেগার ত্বকে অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে এবং নারকেল তেল ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা সঞ্চয় করে দেয়। আর এভাবে দূরে রাখে ত্বকের বার্ধক্যকে।

ভিটামিন ই ক্যাপসুল ও নারকেল তেল

ভিটামিন ই ত্বকের ক্ষেত্রে খুব সহায়ক। একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে ভেতরের তরল জিনিসটা বের করে নিন এবং তাতে কয়েক ফোঁটা নারকেল তেল যোগ করে ভালো করে মিশিয়ে নিবেন। মুখ পরিষ্কার করে এই মিশ্রণটি ত্বকের ওপর প্রয়োগ করুন এবং সম্পূর্ণ মুখে ও গলায় বৃত্তাকারে ম্যাসাজ করুন। ভিটামিন ই ও নারকেল আপনার ত্বকে বার্ধক্যকে প্রতিরোধ করবে এবং বলিরেখা কমাতে সাহায্য করবে।

ছানা ও নারকেল তেল

দুধের মধ্যে লেবুর রস দিলে সহজেই ছানা কেটে যায়। আর এই ছানাই এবার কমাবে আপনার ত্বকের বলিরেখা। ছানায় নারকেল তেল মিশিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করুন। দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করার পর ওই মিশ্রণটি মুখের মধ্যে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি উজ্জ্বল করবে আপনার ত্বক এবং দুধ ও নারকেল তেল দূর করবে বলিরেখা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array