Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় ছোট-বড় সবার চাই নতুন পোশাক। আর পূজার পোশাক মানেই খানিকটা নতুন স্টাইল, নতুন ডিজাইনের হতে হবে। কারণ, উৎসবে কে না চায় একটু অন্য রকম পোশাক পরতে কিংবা নিজেকে রাঙাতে নতুনের রঙে।

শারদীয় দুর্গাৎোসবে পূজার শাড়ি হতে হবে হাল ফ্যাশনের, মনের মতো রঙের এবং নজরকাড়া নকশার। যেহেতু মা দুর্গা সবার জন্য আশীর্বাদ নিয়ে আসেন তাই এবারের শারদীয় পূজায় ফ্যাশন হাউজ সাদাকালো মায়ের বহুমাত্রিক রুপকে উপজীব্য করে মা’র ভক্তদের জন্য নিয়ে এসেছে পোশাকের নানান রকম ভিন্নতা।

করোনায় ঘরবন্দি মানুষ এবার বের হবে এমন আশায় মায়ের পূজার ঘর আর ত্রিশূলকে পোশাকের নকশায় তুলে ধরা হয়েছে। সাদাকে প্রাধান্য দিয়ে নকশা ও প্যার্টানের বৈচিত্র্যময় কাজে সাদাকালোয় এবারের পূজার আয়োজনে থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, সিঙ্গেল কামিজ ও টপস।

বৃষ্টি ও গরমের বিষয়টি বিবেচনা করে আরামের জন্য সাদাকালোর শারদীয় পোশাকে গুরুত্ব দেয়া হয়েছে সুতি, লিনেন, হাফ সিল্ক, জর্জেট ও সিল্ক কাপড়কে। সাদাকালোর সব শোরুম এবং অনলাইনে পূজার সব পোশাক পাওয়া যাবে। রঙে, নকশায়, আভিজাত্যে সাদাকালোর পূজার পোশাকে এনে দিবে ভিন্নতার নতুন ছোঁয়া। যোগাযোগ: www.sadakalo.net।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array