Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ জীবন ও জীবীকার তাগিদে প্রতিদিনই ছুটতে হয় কর্মক্ষেত্রে। সকাল থেকে দুপুর অক্লান্ত পরিশ্রমের মাঝে দুপুরের লা টাই শরীরে শক্তি যোগায় দিনের বাকিটা সময় কাজ করতে। তাইতো লা টা হওয়া চাই পুষ্টিগুণ সমৃদ্ধ। আর সেটা যেন ঝটপট তৈরিও করা যায়। পুষ্টিকর চিকেন সিজলার মিল-এর রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি

প্রয়োজনীয় উপকরণ

চিকেন

চিকেন চামড়া সহ সিনার অংশ- ১টি

সয়াসস- ১টেবিল চামচ

ওয়েস্টার সস- ১টেবিল চামচ

টমেটো সস- ২টেবিল চামচ

চিলি এন্ড গার্লিক সস- ৩টেবিল চামচ

আদা বাটা- ১চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

লেবুর রস- ১টেবিল চামচ

বাটার- ৩টেবিল চামচ

সাদা তিল- ১টেবিল চামচ

লবণ- স্বাদমতো।

সটেড ভেজ

লম্বা বেগুন- ১টি

গাজর- ফিঙ্গার সাইজে কাটা (ভাপানো) ১/৪কাপ

ক্যাপসিকাম- ১/৪কাপ

পেঁপে- (ভাপানো) ১/৪কাপ

বেবিকর্ন- ১/৪কাপ

মাশরুম- ২/৩টি

রসুন কিমা- ১চা চামচ

বাটার- ২টেবিল চামচ

গোলমরিচ গুড়া- ১চা চামচ

লবণ- স্বাদমতো।

ম্যাশ পটেটো

সিদ্ধ করে ম্যাশ করা আলু- ১কাপ

তরল দুধ- ১/২কাপ

গোলমরিচ গুড়া- ১চা চামচ

বাটার- ১টেবিল চামচ

লবণ- স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমেই মুরগিটাকে কাঁটাচামচ দিয়ে কেঁচে বাটার ও তিল ছাড়া সমস্ত উপকরণ মেখে ১৫মিনিট রেখে দিতে হবে।

এবার পাত্রে বাটার দিয়ে চিকেন ভেজে তুলে রাখতে হবে।

এবং মেখে রাখার বাকি মিশ্রণ দিয়ে সস তৈরি করে মুরগির উপর ঢেলে সাদা তিল ছড়িয়ে দিতে হবে।

এরপর আলুর সাথে মিশিয়ে ম্যাশ পটেটো তৈরি করে ফয়েল পেপারের উপর পরিবেশন করতে হবে।

তারপর পাত্রে বাটার গরম করে রসুন কিমা নেড়ে সবজি, মাশরুম, গোলমরিচের গুড়া ও লবণ দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

সবশেষে, সিজলিং পাত্রে বেগুনের উপর চিকেন, ফয়েল পেপারে ম্যাশ পটেটো ও সটেড সবজি দিয়ে পরিবেশন করুন ‘চিকেন সিজলার মিল’।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ মে ২০২১ /এমএম


Array