Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  সকালটা স্বাস্থ্যকর কোনো খাবার দিয়ে শুরু করা উচিত। তার সাথে থাকা চাই একটা ফল। কিন্তু কোন ফল! এটা হওয়া চাই পুষ্টিতে ভরপুর স্ট্রবেরি। এতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল, ডায়টারি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন। যা শরীরের বিভিন্ন উপকারে লাগে।নাস্তায় আর যা কিছুই খাওয়া হোক না কেনো, লাল টকটকে মিষ্টি এবং রসালো স্ট্রবেরির স্বাদ তাদের অনায়াসে হাড়িয়ে দিতে পারে।

চলুন পাঁচটি কারণ জেনে নেই সকালের নাস্তায় কেনো খাবেন এই ফল।

১. মৌসুমী ফল হিসেবে আশীর্বাদ

সবসময় এক রকম ফল যেমন আপেল, আঙুর, কমলা খেতে কারই বা ভালো লাগে! মাঝে মাঝে স্বাদে পরিবর্তন নিয়ে আসা উচিত। এছাড়াও পুষ্টিকর কিছু সবসময় খাবারের তালিকায় প্রথমে থাকা উচিত। এখন স্ট্রবেরির সময়। তাহলে এই সুস্বাদু ফলটি কেন বাদ যাবে নিজের খাবারের তালিকা থেকে! স্ট্রবেরির মৌসুম খুব বেশি সময় থাকে না। তাই যে কদিন আছে শরীরে ভিটামিনের পর্যাপ্ত চালান নিয়ে নেওয়া উচিত। এই ফল দৃষ্টিশক্তি উন্নত করে এবং আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখে।

২. যে কোনো খাবারের সাথে খাওয়া যায়

সকালের নাস্তাটা একটু ভারি খেতে অনেকে পছন্দ করেন। এমন কিছু যা অনেক সময় পেটে থাকে। আর এ তালিকায় রয়েছে ওটস, দই, ফলের সালাদ, মাফিনসহ আরও অনেক কিছু। এ সব কিছুর সাথেই স্ট্রবেরি দিয়ে খাওয়া যায়। এতে স্বাদ পূর্বের থেকে আরও বেড়ে যায়।

৩. সকালের নাস্তার ঝামেলা কমায়

পরিবারের জন্য হোক কিংবা নিজের জন্য হোক, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সকালে নাস্তা তৈরি করা অনেক কষ্টের। মাঝে মাঝে বোঝা মনে হয়। রসালো এই ফলটি সকালের তীব্র ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারে বেশ চমৎকার ভাবে। স্ট্রবেরিকে একটা ধন্যবাদ তো দেওয়া উচিত।

৪. স্ট্রবেরিতে কোনো ফ্যাট নেই

অতিরিক্ত ওজন নিয়ে যারা চিন্তায় রয়েছেন, তারা প্রত্যেকদিন স্ট্রবেরি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝড়ে যায় সহজে। মাত্রাতিরিক্ত ফ্যাট রয়েছে এমন কিছু সকালে খাওয়ার থেকে ফ্যাট ছাড়া কোনো কিছু খেয়ে তবেই দিন শুরু করা উচিত। ফ্যাট ছাড়া খাবার স্বাস্থ্যকর। স্ট্রবেরিতে ফ্যাটের পাশাপাশি কোনো কোলেস্টেরল নেই। ৪৫ গ্রাম ক্যালোরি রয়েছে ৮টা স্ট্রবেরিতে। একটি কমলার থেকে বেশি ভিটামিন-সি দিয়ে থাকে স্ট্রবেরি।

৫. স্ট্রবেরি দিয়ে তৈরি খাবারের তালিকার শেষ নেই

খুব কমই হয়তো ফল আছে যা দিয়ে যে কোনো কিছু তৈরি করা যায়। এর গন্ধ এবং স্বাদ খাবারকে তৈরি করে অনেক বেশি মজাদার। ফল হিসেবে খেলে এর স্বাদের জুরি নেই তেমনি রান্নায় এর তেমন কোনো কঠিন প্রতিদ্বন্দ্বী নেই। ঘরে স্ট্রবেরি থাকলেই বানিয়ে নিতে পারবেন নানা ধরনের খাবার। চাইলেই বানাতে পারেন স্ট্রবেরি মাফিন্স, খেতে পারেন ওটসের সাথে মিশিয়ে, ব্লেন্ড করে স্মুদি, আবার ইচ্ছে করলে তৈরি করতে পারেন জ্যাম বা জেলি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ এপ্রিল ২০২১ /এমএম


Array