Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অনেকদিন রেখে খাওয়ার জন্য স্বাস্থ্যকর উপায়ে বিস্কুট বানিয়ে ফেলতে পারেন ঘরেই। জেনে নিন কীভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন মচমচে থাকবে ঘরে তৈরি বিস্কুট।বিস্কুট মচমচে রাখতে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে ৬ মাস পর্যন্ত ভালো থাকবে বিস্কুট।

কাচের মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করতে পারেন বিস্কুট।বিস্কুট বানানোর পর সংরক্ষণের আগে অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।একই সঙ্গে নানা ধরনের বিস্কুট সংরক্ষণ না করে আলাদা আলাদা করুন।ছড়ানো ধরনের কন্টেইনারে বিস্কুট রাখতে চাইলে প্রতি লেয়ারের মাঝে পার্সমেন্ট পেপার বিছিয়ে দিন।

ফ্রিজে রাখতে না চাইলে শুষ্ক ও অন্ধকার স্থানে রাখুন বিস্কুটের বয়াম।সম্ভব হলে ফ্রস্টিং না করেই সংরক্ষণ করুন।
বিস্কুট বানানোর ডো ৩০ মিনিট ডিপ ফ্রিজে রেখে এরপর বেক করুন। স্বাভাবিক সময়ের চাইতে কয়েক মিনিট বেশি রাখবেন ওভেনে। দীর্ঘদিন মচমচে থাকবে বিস্কুট।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২  এপ্রিল ২০২১ /এমএম

 


Array