প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নারীদের সৌন্দর্য দ্বিগুণ করতে লিপস্টিক কখনও ব্যর্থ হয় না। রঙের বাহারে প্রতিবার ঠোঁট হয়ে ওঠে নতুন করে রঙিন। মুহূর্তেই ত্বককে উজ্জ্বল করে তুলে লিপস্টিক। তবে এখন লিপস্টিক শুধুই ঠোঁটে ব্যবহার করার মাঝে সীমাবদ্ধ নয়। কনট্যুরিং থেকে শুরু করে ব্লাশ হিসেবেও ব্যবহার করা হয় লিপস্টিক। কিন্তু কোনোদিন ভেবেছিলেন আইশ্যাডো হিসেবেও এর ব্যবহার করা যাবে?
লিকুইড লিপস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করুন আইশ্যাডো তাহলে এখন জেনে নেই কিভাবে ব্যবহার করতে পারবেন লিপস্টিক কে আইশ্যাডো হিসেবে।
স্টেপ-১:
অবশ্যই লিকুইড লিপস্টিক হতে হবে। সচরাচর নারীদের কাছে নানা ধরণের এবং রঙের লিপস্টিক থাকে। তাই যেকোনো একটি পছন্দের রঙ নিয়ে নিতে হবে। তবে মাথায় রাখতে হবে লিপস্টিকটি যেন একটু ক্রিমি হয়। যে লিপস্টিকটি ম্যাট ফিনিশিং দেয় তা দিয়ে কাজ করতে কষ্ট হবে। কারণ এ ধরণের লিপস্টিক খুব দ্রুত শুকিয়ে যায়। তাই যেগুলো দেড়িতে শুকোয় এমন লিপস্টিক নিতে হবে।
স্টেপ-২:
চোখের পাতার উপরে প্রথমে প্রাইমার লাগাতে হবে। এর মাধ্যমে অতিরিক্ত যে তেলটি থাকবে তা শুকিয়ে যাবে। তার ফলে মেকআপ নষ্ট হবার ঝুঁকি কমে যায়। তবে প্রাইমারের ক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি শুকিয়ে আসে এমন প্রাইমার নিতে হবে।
স্টেপ-৩:
বেস মেকআপ সম্পূর্ণ করার পরে, হাত খুব ভালো করে ধুয়ে নিতে হবে। হাত নোংরা থাকা যাবে না। আঙুলের মাথায় অল্প পরিমাণে লিপস্টিক নিতে হবে। আই-লিডে ভালো মত লাগিয়ে আইশ্যাডো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ মার্চ ২০২১ /এমএম





