প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানির ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ব্লক মার্কেটে ২২টি কোম্পানি ৩৮ লাখ ৭০ হাজার ৯০১টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ১১ কোটি তিন লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে বিডি ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটি এক কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করে। এসএস স্টিল লিমিটেড এক কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে উত্তরা লিমিটেড। এদিন কোম্পানিটি এক কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকার লেনদেন করে।
এছাড়াও আমান কটোন অ্যান্ড ফেব্রিক্স লিমিটেড পাঁচ লাখ টাকার, আরগন ডেনিমস লিমিটেড পাঁচ লাখ টাকার, বেক্সিমকো লিমিটেড সাত লাখ টাকার, সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ ৩০ হাজার টাকার, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪২ লাখ টাকা, ডিবিএইচ লিমিটেড ৩৭ লাখ ৩৮ হাজার টাকার, জেনারেশন নেক্সট লিমিটেড ৭৭ লাখ ৮০ হাজার টাকার, গ্রামীণ ফোন লিমিটেড ৬৭ লাখ ২০ হাজার টাকা, প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৮৭ লাখ ৬৫ হাজার টাকার, পপুলার ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩৬ লাখ ২৫ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ টাকা, সমতা লেদার লিমিটেড সাত লাখ ৭২ হাজার টাকা, সী পার্ল লিমিটেড সাত লাখ ৪১ হাজার টাকা, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড ৩৯ লাখ ৯৩ হাজার টাকা, সোনার বাংলা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড আট লাখ ২৮ হাজার টাাক, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ৭৪ লাখ ৮৬ হাজার টাকা, এবং স্টার্ডার্ড ব্যাংক লিমিটেড ৫৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ মার্চ ২০২১ /এমএম





