Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দীর্ঘ ভ্রমণে মাথা ঘোরা বা বমি ভাব হলে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। মোশন সিকনেসে যারা অস্বস্তিবোধ করেন, তারা এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায় জেনে নিন।

এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন। চুইংগামও খেতে পারেন।আদা এক্ষেত্রে খুব কার্যকরী। গাড়িতে ওঠার আগে মুখে এক টুকরো আদা দিয়ে নিন। আদা খাবার হজমেও সাহায্য করে।লেবু পাতার গন্ধ বমি ভাব দূর করে।দীর্ঘ ভ্রমণের আগের রাতে অবশ্যই ভালোভাবে ঘুমোনোর চেষ্টা করুন।

চলন্ত গাড়িতে বই পড়বেন না ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না।গাড়ির জানালা খুলে রাখুন। যেন বাইরের বাতাস ভেতরে আসতে পারে।গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন। গাড়ি যেদিকে চলছে সেই দিকে পেছন করে কখনোই বসবেন না।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ মার্চ ২০২১ /এমএম

 


Array