Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে কর্মরত ৫১২ মেডিকেল অফিসার জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন।

২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ বেতনক্রমে তাদের জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশ অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ছয় অংশে কর্মরত ৫১২ মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের per3@hsd.gov.bd ই-মেইল ঠিকানায় যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২০/এমএম

 


Array