Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কলের ভিড়ে আসল ঘি চেনা কঠিন! ঘির নামে কী যে খাচ্ছি আমরা, তার আন্দাজ করাও কঠিন। ঘিয়ের নামে খাচ্ছি ক্ষতিকর রাসায়নিক। ফলে শরীরের ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। জেনে নিন আসল ঘি চেনার সহজ উপায়।

ঘিয়ের একাধিক গুণ। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা থেকে শুরু করে পাচন শক্তি বৃদ্ধি, পর্যাপ্ত পরিমাণ ঘি শরীরের অনেক উপকার করে।

আসল ঘি টিবিতে আক্রান্ত রোগীদের সেরে উঠতে সাহায্য করে। এমনকী, শরীরের দুর্বলতা সারিয়ে তুলতেও ঘিয়ের জুড়ি মেলা ভার। কিন্তু এসব গুণ রয়েছে আসল ঘি-র। নকল খেলে কিন্তু ভালোর বদলে খারাপ হবে বেশি।

প্রশ্ন হচ্ছে, আসল ঘি চিনবেন কী করে? কয়েকটা সহজ উপায়ে চেনা যায় আসল ঘি। অনেক সময় রাসায়নিক মেশানো হয় ঘিতে। আবার অসাধু ব্যবসায়ীরা আলু মিশিয়ে ঘিয়ের ওজন বাড়িয়ে দেয়।

এক চামচ ঘি হাতের তালুতে ফেলুন। তার পর সেই ঘি দুই হাতে ঘষে নিন। যদি দেখেন, দানার মতো কিছু ঘঁষা খাচ্ছে, তা হলে বুঝবেন ঘি আসল নয়। এছাড়া ১৫ মিনিট পর যদি হাত থেকে ঘিয়ের গন্ধ উবে যায়, তা হলেও বুঝবেন ঘি নকল।

একটি পাত্রে এক চামচ ঘি ঢালুন। তার পর তাতে কিছুটা চিনি ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিন। ভাল করে মেশান। ঘিয়ের রঙ বদলে লাল হলে বুঝবেন রাসায়নিক মেশানো হয়েছে। এক চামচ ঘিতে আয়োডিন ফেলেও দেখতে পারেন। ঘিয়ের রং নীল হলে বুঝবেন নকল।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২০/এমএম


Array