Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সঙ্গীনী বেছে নেওয়ার ক্ষেত্রে পুরুষদের মাথায় থাকে বিশেষ কয়েকটি দিক। কী সেগুলো! আসুন জেনে নেওয়া যাক। যাচাই করে নিন। আপনিও কি পারফেক্ট লাইফ পার্টনার-এর মধ্যে এই দিকগুলোরই খোঁজ করছেন!

আত্মনির্ভর
বেশিরভাগ পুরুষই একজন আত্মনির্ভর মহিলার উপর বেশি আকর্ষণ অনুভব করেন। কারণ আত্মনির্ভর মহিলারা অনেক সময়ই তুলনামূলক বেশি পরিণত হন। বাস্তব সম্পর্কে অনেক বেশি সচেতন হন তারা। তা ছাড়া একজন আত্মনির্ভর মহিলা নিজের কাজ নিজেই সারতে ভালোবাসেন। কারও জন্য অপেক্ষা করেন না। তা ছাড়া তারা নিজেই যে কোনও ব্যাপারে স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে অভ্যস্ত। এমনকী বেশিরভাগ কাজ তারা দায়িত্ব নিয়ে করতে পারেন। ফলে আত্মনির্ভর মহিলাদের উপর বেশিরভাগ পুরুষ ভরসা করেন।

ইতিবাচক মানসিকতা

বিপদের সময় অনেক পুরুষ ভেঙে পড়েন। বিপন্মুক্ত হওয়ার রাস্তা খুঁজে পেতে নাজেহাল হন। এই সময় কাউকে পাশে পেলে সাহস বাড়ে। এমন মহিলা যিনি যে কোনও পরিস্থিতিতে পজিটিভ থাকত পারেন! এই গুণের অধিকারী মহিলারা একজন পুরুষকে এগিয়ে যেতে সাহায্য করেন। নতুন কিছু করার জন্য উত্সাহ দেন। সমস্যা থেকে বেরিয়ে আসতেও সাহায্য করেন। বেশিরভাগ পুরুষ এমন গুণের মহিলাদের সঙ্গ পছন্দ করেন।

পরিবারের প্রতি শ্রদ্ধাশীল
বেশিরভাগ পুরুষ এমন মহিলার খোঁজ করেন, যিনি তার পরিবারকে নিজের করে নিতে পারে। সঙ্গীকে আশ্বস্ত করে বলতে পারেন, আমাদের পরিবার। বেশিরভাগ পুরুষ এমন মহিলার প্রতি নিষ্ঠাবান থাকেন, যারা তার পরিবারকেও আপন করে নিতে পারবে।

হাস্যরস

সারাদিনের দৌড়ঝাঁপ, কাজের ব্যস্ততা, মানসিক চাপ, দায়িত্ব-কর্তব্য পালনের চিন্তা। এত কিছুর পর একজন পুরুষ এমন কোথাও যেতে চান, যেখানে শান্তি রয়েছে। এই খোঁজ শেষ হতে পারে একজন মহিলার সংসর্গে এসে। বেশিরভাগ পুরুষ এমন মহিলাকে ভালোবেসে ফেলেন, যিনি তাকে হাসির উৎস খুঁজে দেন। গম্ভীর স্বভাবের মহিলাদের থেকে পুরুষেরা এমন কাউকে বেশি পছন্দ করেন, যার মুখের সহজ-সরল হাসি ও চটপটে স্বভাব মনের অসুখ সারিয়ে দিতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ ডিসেম্বর ২০২০/এমএম


Array