প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এক কাপ ধোঁয়া ওঠা গরম চা বা কফি ছাড়া আমাদের দিন শুরু হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো ওজন কমাতে হলে প্রথমেই আমাদের যে জিনিসটা ছাড়তে বলা হয়, তা হলো দুধ, চিনি মেশানো এই প্রিয় পানীয়টাই। যারা স্বাস্থ্য সচেতন তারা ইতোমধ্যেই আমাদের দেশের চিরাচরিত মসলা চা ছেড়ে দিয়েছেন। আর তার বদলে বেছে নিয়েছেন গ্রিন টি বা গ্রিন কফি।
গ্রিন টি ব গ্রিন কফি স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই খাওয়া পছন্দ করেন। অনেক পুষ্টিবিদ কিন্তু উপকারিতার দিক থেকে গ্রিন টি থেকে আমাদের মসলা চা-কেই বেশি নম্বর দিয়েছেন।
গত কয়েক বছরে গ্রিন টি স্বাস্থ্যসচেতনদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে গ্রিন টি-র মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্য সংক্রান্ত উপকারিতা রয়েছে।
পুষ্টিবিদরা বলেন, গ্রিন টি শুধুমাত্র তাদের জন্যই উপকারী, যারা গ্রিন টির ব্যবসা করেন। এছাড়া অন্যদের জন্য চিরাচরিত মসলা চা অনেক বেশি উপকারী বলে দাবি করেছেন তিনি। শরীরের জন্য প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টি-র থেকে বেশি মসলা চাতে আছে বলে দাবি করেন।
যারা ইতোমধ্যেই গ্রিন টি বা গ্রিন কফি বেছে নিয়েছেন, তারা জেনে রাখুন যে এই ধরনের পানীয় লাভদায়ক, কিন্তু স্বাস্থ্যকর নয়। বরং আমাদের দেশি চা অনেক বেশি স্বাস্থ্যকর পানীয়। শরীরের নানান সমস্যা থেকে মুক্তি পেতে মসলা চা পান করুন তাহলেই আপনি অনেকটা ফিট থাকবেন।
গ্রিন টি
গ্রিন টি এখন কমবেশি প্রত্যেকেই পান করেন। গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা হজমে সাহায্য করে এবং ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার। সকালে ও বিকালে দুইবার করে এই চা পান করুন। গ্রিন টি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়, এর পাশাপশি হজম শক্তিও বাড়ে।
লেবু-আদা-মধু দিয়ে তৈরি চা
শরীরের জন্য আদা অত্যন্ত ভাল একটি উপাদান। আদা খেলে জমে থাকা কফ, এবং রক্ত জমার হাত থেকেও মুক্তি পাওয়া মধু কাশি কমাতে সাহায্য করে। আর লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সেই কারণে আদা, লেবু, মধু সহযোগে চা পান করুন। এতে আপনার ফুসফুস যেমন ভাল থাকবে তার পাশাপাশি মনও সতেজ থাকবে।
হলুদ-আদা চা
হলুদ, আদা দিয়ে ও চা বানিয়ে খেতে পারেন। হঠাৎ করে শরীর খারাপ লাগলে বা কাশি হলে অনায়াসেই খেতে পারেন এই চা।
মসলা চা
মসলা চা পানীয় হিসেবে অত্যন্ত জনপ্রিয়। নানা রকমের মসলা মিশিয়ে এই চা প্রস্তুত করা হয়। সমস্ত প্রাকৃতিক উপাদান যেমন আদা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এবং তুলসীপাতা মিশিয়ে এই চা প্রস্তুত করা হয়। সর্দি, কাশি কমাতেও এই চা খুবই উপকারী। তেমনই শরীরকে বাঁচাতে সাহায্য করবে এই চা।
সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এক কাপ চা বা কফি খাওয়া উচিত নয়। রাতে শুতে যাওয়ার আগেও চা বা কফি খেয়ে শুতে যাওয়া ঠিক নয়। কোনও মিল স্কিপ করে সেই জায়গায় চা বা কফি খেয়ে নেবেন না। দিনে ২-৩ কাপ চা বা কফি চলবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ নভেম্বের ২০২০/এমএম





