প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ক্যালসিয়াম মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। এর ঘাটতি দেখা দিলে শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়।তবে কিছু খাবার রয়েছে, যা খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব।ক্যালসিয়ামের ঘাটতি হলে যেসব রোগ হয়
রক্তে ক্যালসিয়ামের মাত্রা কম থাকলে হাইপোক্যালসেমিয়া হয়। সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি রোগ হিসেবেই এটি পরিচিত। এ ছাড়া দীর্ঘমেয়াদি ঘাটতির কারণে দাঁতের সমস্যা, ছানি, মস্তিষ্কের জটিলতাও হতে পারে।
ক্যালসিয়ামের ঘাটতি হলে শিশুদের রিকেট নামে রোগ হয়। এই রোগে শিশুর হাড় দুর্বল ও হালকা হয়ে যায়। ফলে শিশুদের দুই পা ধনুকের মতো বাকা হয়ে যায়।ক্যালসিয়ামের ঘাটতি হলে বড়দেরও বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে।
হতে পারে অস্টিওপোরোসিস, ফলে হাড় ভঙ্গুর হয়ে যায়। হাড় ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা হয়ে থাকে। হাড়ের ঘনত্বের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ ঘটাতে ক্যালসিয়াম ও ফসফেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কী খাবেন
ক্যালসিয়ামের সবচেয়ে ঘাটতি পূরণে সবচেয়ে ভালো খাবার হচ্ছে দুধ ও দুধজাতীয় খাবার। পনির, দই, ফর্টিফায়েড খাদ্যশস্য, সামুদ্রিক মাছ, মটরশুঁটি, ডুমুর, ব্রকলি, সয়াদুধ, পালংশাক আমন্ড, আখরোট, বিভিন্ন প্রকার বাদাম এবং তিলের বীজে পাওয়া যায় ক্যালসিয়ামে।
এ ছাড়া সরিষা শাক, সরিষা, কালো কচুশাক, জিরা, বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে ছোট মাছে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে।
লেখক: পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রধান, বারডেম জেনারেল হাসপাতাল।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ নভেম্বের ২০২০/এমএম





