Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গরমে শরীরে সবচেয়ে পানির চাহিদা দেখা দেয়। পানিশূন্যতা পূরণে পান করতে পারেন দই-লেবুর পানীয়।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন দই লেবুর পানীয়।

উপকরণ

টকদই ১ কাপ, লবণ আধা চা চামচ, এলাচি গুঁড়া ১টি, গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ, লেবুপাতা ২-৩টি (টুকরা করে), তাজা পুদিনাপাতার আগা পরিমাণমতো, লেবুর খোসা (গ্রেট করা) আধা চা চামচ, বরফকুচি পরিমাণমতো, লেবুর রস ২ চা চামচ।

প্রণালি

লেবুপাতা, লেবুর খোসা ও পুদিনার আগা বাদে অন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০সেপ্টেম্বর ২০২০/এমএম


Array