প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভেজিটেবল স্যুপ শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। স্বাস্থ্যকর এই খাবারটি আপনি তৈরি করতে পারেন ঘরেই।
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ক্রিম অব ভেজিটেবল স্যুপ-
যা লাগবে
বাটার ৬০ গ্রাম, ময়দা ৬০ গ্রাম, সবজি কিউব কাট ১ কাপ, স্টক ১ লিটার কিছু কম বা বেশি হতে পারে, চিনি ২ চা চামচ, ক্রিম আধাকাপ, গোলমরিচ ও লবণ স্বাদমতো।
যেভাবে করবেন
সব সবজি ছিলে ধুয়ে কিউব কাট করে কেটে রাখুন। ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে তাতে সবজিগুলো হালকা সিদ্ধ করে নিন। হাঁড়িতে বাটার দিয়ে গলিয়ে ময়দা দিন। কিছুক্ষণ নেড়ে তাতে স্টক ঢেলে দিন। অনবরত নাড়তে থাকুন যেন গুটি বেঁধে না যায়। এবার তাতে সবজি দিন। লবণ, গোলমরিচ, চিনি দিন। স্যুপের ঘনত্ব ও টেস্ট ঠিক আছে কিনা দেখে নামিয়ে ফেলুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০২০/এমএম





