সিনান আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধি ::নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর গোয়ালন্দ উপজলোর দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় প্রায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ।
মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) ভোর রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মায় মমিন জেলের জালে ধরা পড়ে ৪৬ কেজির ওজনের একটি বাগাইড় মাছ। সকালে মাছটি দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে নিয়ে আসলে সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় কিনে নেয়। সে সময় মাছটি এক নজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রা।
মমিন হলদার জানান, মঙ্গলবার রাতে নদীতে জাল ফেলে ভোর রাতে ৪৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছটি ধরেন। বর্তমানে নদীতে পানি কমতে শুরু করেছে। যার ফলে এখন ছোট বড় বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে।
এর আগে গতকাল সোমবার ৪৩ কেজি ওজনের একটি বাগাইড়সহ কয়েকদিনে বাগাইড়, পাঙ্গাস, রুইসহ বেশ কয়েকটি বড় মাছ ধরা পড়েছে। মাছ গুলো দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ীদের কাছে জেলেরা বিক্রি করেন। পড়ে ব্যবসায়ীরা দেশের বিভিন্নস্থানের বড় বড় ব্যবসায়ীদের সাথে ফোনে যোগাযোগ করে সামান্য লাভে বিক্রি করেন।
গোয়ালন্দ উপজলো সিনিয়র মৎস্য র্কমর্কতা রেজাউল শরীফ জানান, নদীর পানি কমতে থাকায় বড় বড় মাছ ধরা পড়ছে পদ্মা ও যমুনার মোহনায়। কিন্তু ভরা মৌসুমে বড় মাছ গুলো তেমন ধরা পড়ে না। বড় বড় মাছ ধরা পড়ায় অার্থিক ভাবে লাভবান হচ্ছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ সেপ্টেম্বর ২০২০/এমএম





