বাংলানিউজসিএ ডেস্ক :: বর্ষাকালে গরম খাবার শরীর ও মন ফুরফুর রাখবে। বৃষ্টির দিনে উষ্ণতা জোগাতে খেতে পারেন পুষ্টিগুণে ভরপুর মাশরুমের স্যুপ।
সবুজ শাক ও হলুদ দিয়ে তৈরি করতে পারেন মাশরুমের স্যুপ। মাশরুম ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এতে আছে সেলেনিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন সবুজ শাক ও হলুদ দিয়ে মাশরুমের স্যুপ।
উপকরণ
২ কাপ শিটেক এবং কাটা বাটন মাশরুম, ১ পেঁয়াজ, কাটা, ৬টা কাটা রসুন ১ ইঞ্চি কাটা হলুদ কন্দ, লবণ ও মরিচ স্বাদ অনুযায়ী, ১টা কাটা বোক চয় ১/২ কাপ কুচোনো পেঁয়াজকলি।
যেভাবে তৈরি করবেন
১০ মিনিট ধরে তেল গরম করে নিয়ে পেঁয়াজ, রসুন ও মাশরুম ভাজুন। হলুদ ও সিজনিং যোগ করে ৩ কাপ পানি দিন। ৩০ মিনিটের জন্য ফুটিয়ে সবুজ সবজি মিশিয়ে দিন। ১০ মিনিটের জন্য গরম করে নিয়ে পরিবেশন করুন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৯ জুন ২০২০ /এমএম





