Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর অন্যতম বড় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স খোলা হয়েছে।শুক্রবার (১২ জুন) থেকে রাজধানীর পান্থপথে অবস্থিত শপিংমলটি খোলা হ‌য়েছে।

এ বিষ‌য়ে বসুন্ধরা ডেভেলপমেন্ট লিমিটেডের এইচআর ডিপার্টমেন্টের সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর মোস্তাক রেজা গণমাধ্যমকে ব‌লেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুই মাস ১৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে শপিংমলটি খোলা হয়েছে।

শপিংমলটিতে প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বেশ ভালই লক্ষ করা গেছে। তবে স্বাস্থ্যবিধি মানতে দর্শনার্থীদের কিছুটা অনীহা থাকলেও মার্কেট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এর আগে করোনার কারণে গত ২৬ মার্চ থে‌কে বন্ধ থাকা শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান গত ১০ মে থেকে সীমিত আকারে খোলার অনুমতি দেয় সরকার। কিন্তু জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রমজান মাসে বা ঈদের আগেও বসুন্ধরা সিটি শপিংমল খোলেনি কর্তৃপক্ষ।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ জুন ২০২০/এমএম


Array