বাংলানিউজসিএ ডেস্ক :: বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। রসাল আম দিয়ে মজাদার ডেসার্ট আমের পুডিং তৈরি করতে পারেন ঘরে।
জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
পাকা আম দেড় কাপ (ছোট টুকরা), চিনি স্বাদমতো, আগার আগার ২ টেবিল চামচ ও নারিকেলের ঘন দুধ ২০০ মিলি।
প্রণালি
প্রথমে আমের টুকরো ও স্বাদমতো চিনি মিহি দিয়ে ব্লেন্ড করে নিন। প্যানে ১/৩ কাপ পানি ও আগার আগার কুচি করে দিয়ে দিন। টুকরো যত ছোট করবেন, তত তাড়াতাড়ি গলে যাবে।
এবার অল্প আঁচে পুরোপুরি গলিয়ে নিন আগার আগার। মিশ্রণটি জেলির মতো ঘন হয়ে গেলে নামিয়ে ২০ সেকেন্ড পর দিয়ে দিন আমের মিশ্রণের পাত্রে। এর পর দুধ মিশিয়ে আবার ব্লেন্ড করুন।
যে পাত্রে পুডিং জমাতে চান সেখানে ঢেলে চামচ দিয়ে মসৃণ করে দিন ওপরের অংশ।
এবার ঢেকে ফ্রিজে রেখে দিন ৫ ঘণ্টা। ব্যস তৈরি হয়ে গেল আমের পুডিং।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ জুন ২০২০/এমএম





