Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। চীনের হুবেইপ্রদেশ থেকে এই ভাইরাসের উৎপত্তি হলেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।চীনে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও আছে করোনা ত্রাস। ইতালি, ইরানের মতো দেশে এখনও প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে।

ভারতে অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন টেলিকম সংস্থা তাদের কলার টিউনে জুড়ে দিয়েছে করোনা সংক্রান্ত সতর্কতা। প্রথমে জিও, পরে বিএসএনএল, এয়ারটেল, ভোডাফোনও এই ‘ডিফল্ট’ কলার টিউন ব্যবহার করা শুরু করেছে।

ফোন করলেই প্রথমে শোনা যাচ্ছে দুবার কাশির শব্দ। তার পর দেয়া হচ্ছে করোনা নিয়ে সতর্কতামূলক বার্তা। কলার টিউন শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ। তবে আপনার এই কলার টিউন এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

কী করবেন

১. প্রয়োজন ফোনটা করুন প্রথমে।

২. করোনাভাইরাসের সতর্কতার বার্তা দেয়া শুরু হলেই ১ চাপুন।

৩. ১ টিপলে ওই মেসেজ বন্ধ হয়ে গিয়ে স্বাভাবিক রিং টোন বাজতে শুরু করবে।

তবে একবার এই ট্রিক করলেই কিন্তু মেসেজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। যতবার যাকে ফোন করবেন, ততবারই এইভাবে ওই মেসেজ এড়িয়ে যেতে হবে।

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৭৫ জনে। শুধু ইতালিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৬৮ জন, যা এ পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

চীনসহ বিশ্বে ১৫৬ দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৯৫৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজার ৯১০ জন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ মার্চ ২০২০ /এমএম


Array