Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ প্রাথমিক চুক্তির খবরে বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়ে চলতি মাসের শুরুর দিকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার স্পট গোল্ড ২.৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩২২ ডলারের বেশি দামে লেনদেন হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে আগস্টে ডেলিভারির স্বর্ণ ২.৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৪ ডলারে পৌঁছায়।

বাজারে এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা এবং এর ফলে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে যাওয়া। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধির চাপ কমতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অবসান, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় তারা পৌঁছেছেন। চুক্তিটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মার্কিন ডলারের মানও এদিন ১০ দিনের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যার ফলে স্বর্ণে বিনিয়োগ আর বাড়িয়ে দেবে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম কমা এবং ডলারের দুর্বলতা- উভয়ই স্বর্ণের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। কারণ এতে মুদ্রাস্ফীতির চাপ কমে এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই প্রবণতার স্থায়িত্ব নির্ভর করবে শান্তিচুক্তি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় তার ওপর।

এদিকে গত ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে বৈশ্বিক স্বর্ণবাজারে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। হরমুজ প্রণালির কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম বেড়ে মূল্যস্ফীতি ও সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কা তৈরি হয়েছিল।

এ ছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও উত্থান দেখা গেছে। রূপা ৩.৬ শতাংশ, প্লাটিনাম ৩.৩ শতাংশ ও প্যালাডিয়ামও ৩.৩ শতাংশ বেড়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ জুন ২০২৬/এএ


Array