Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারেরও বেশি বেড়ে যাওয়ার পর এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার সকালে লেনদেন শুরুর পরপরই জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ ৬ শতাংশের বেশি পড়ে যায়। সূচকটি ৬.২ শতাংশ কমে ৫২,১৬৬.৯২ পয়েন্টে নেমে আসে।

দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও ৬.৩ শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শেয়ারবাজারেও ৩ শতাংশের বেশি পতন দেখা গেছে।

এদিকে, বাজার খোলার আগেই যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক এস অ্যান্ড পি ৫০০ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ফিউচার প্রায় ১.৯ শতাংশ পড়ে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে সম্ভাব্য পতনের ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আল-জাজিরা

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৯ মার্চ ২০২৬/এএ


Array