Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ অপেক্ষার পালা শেষ করে শীত চলে এল। কিছুদিনের মধ্যেই বাগান ভরে যাবে গোলাপ, গাঁদা বা রঙিন চন্দ্রমল্লিকায়। শীতে গাছের বেঁচে থাকার জন্য দরকার হয় বাড়তি যত্নের। শীতের শুরুতে তাই বাগান পরিচর্যায় অনেকে ব্যস্ত হন। শুধু বাগানের নয়, ঘরের ভেতরের গাছের যত্ন নিতে হয়। সেক্ষেত্রে কিছু ব্যাপার মাথায় রাখুন:

ঠাণ্ডা হাওয়া না লাগানো
শহরে ফ্ল্যাটে বাগানের জন্য বারান্দা একমাত্র ভরসা। মনের মতো বাগান বারান্দায় করা যায়। শীতকালীন যেকোনো গাছের যত্নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বেশিক্ষণ রোদে রাখা। রোদ কম পড়লে সপ্তাহে দুদিন গাছগুলোকে ছাদে বা বাইরে রোদে দিন। দিনে কমপক্ষে ৩-৪ ঘণ্টা রোদ প্রয়োজন। রোদ পেলে দ্রুত গাছে ফুল-ফল বাড়তে সাহায্য করে।

সারের ঠিক ব্যবহার
শীতে গাছে সঠিক সারের ব্যবহার গুরুত্বপূর্ণ। ইউরিয়া ও পটাশ সমৃদ্ধ যেকোনো সার ফুলের বেড়ে ওঠাতে কার্যকর। পানির পরিমাণ কিছুটা কমিয়ে দিন। টবের মাটিতে সপ্তাহে এক দিন সার দিন। মাথায় রাখবেন, সার যেন কখনওই গাছের গোঁড়ায় না পড়ে।

পানি দেওয়ার ব্যাপারে সর্তকতা
ঠাণ্ডায় বাতাসের আর্দ্রতার অভাব হয়। মাটি শুকিয়ে যেতে দেখা যায়। কিন্তু রোদের তেজ কম থাকার কারণে গাছের গোড়া ভেজা থাকে অনেক সময়। তাই সব দিক দেখে, বুঝে, তবেই গাছে পানি দিন। মাঝে মধ্যে পাতায় পানি স্প্রে করতে পারেন। এছাড়া হালকা টিস্যু দিয়ে পাতাগুলো মুছে নিন। গাছের গ্রোথ স্বাভাবিক থাকবে।

শুকনো ডাল ছেঁটে দেওয়া
গাছের ডাল, পাতা শুকিয়ে গেলে ছেঁটে দিতেই হবে। তবেই সেখান থেকে আবার নতুন পাতা জন্মাবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ ডিসেম্বর ২০২৩ /এমএম

 


Array