Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ গলায় মাছের কাটা আটকেছে। এখনও দাদি-দিদিমারা হয়তো বলবেন বিড়ালের পায়ে ধরো নাহয় লেবু চিবিয়ে খাও। আবার বেশকিছু প্রাথমিক চিকিৎসাও আছে। সেসব ঘরোয়া উপায় কাজ না করলে কি করবেন?

এক্ষেত্রে যা করবেন

দেরি না করে নাক, কান, গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। অধিকাংশ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক টাং ডিপ্রেসর যন্ত্রের সাহায্যে জিব নামিয়ে গলায় ভেতর পর্যবেক্ষণ করবেন। পরে তিনি তা বের করে আনবেন। তবে কাটা যদি খুব বেশি দূরে বিঁধে থাকে তাহলে খাদ্যনালীর ওপরের অংশ এন্ডোসকপির মাধ্যমে শনাক্ত করবেন।

গলার কাঁটা বের না হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও মাউথওয়াশ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। দীর্ঘদিন গলায় কাটা আটকে থাকলে গলায় জীবাণুর সংক্রমণ হতে পারে। তাতে গলায় পুঁজ জমতে পারে। আবার গলায় ফোঁড়াও হতে পারে। মারাত্মক সংক্রমণে জীবন নিয়ে টানাটানি পড়বে। তাই গাফিলতি করবেন না।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ জানুয়ারি ২০২৩ /এমএম


Array