Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ হালকা শীত, ছুটির আমেজ, নতুন বছরে নতুন লক্ষ্যে নামার আগে বেড়াতে তো যেতেই হবে। মন তো তৈরি, অনুষঙ্গ তৈরি তো?ঘুরতে যাওয়ার আগে অনেকেই বুঝে উঠতে পারেন না কোন পোশাক পরবেন আর কোনটা নয়! সারাদিন ঘুরে বেড়ানো,এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এর জন্য বেশি ভারি নয়, আরামদায়ক আবার আবহাওয়া উপযোগী পোশাকতো চাই-ই-চাই। কিন্তু ফ্যাশনেবলও হতে হবে পোশাকটি।

তাই ইয়াংকে আয়োজনে এনেছে হালকা শীতে পরার মতো মেয়েদের জন্য ট্রেন্ডি টপস, টিউনিক, কুর্তি, কাফতান, পঞ্চ, হালকা হুডি জ্যাকেট এবং ছেলেদের জন্য ডেনিম শার্ট, ফুল স্লিভের স্মার্ট ক্যাজুয়াল শার্ট, হালকা হুডি জ্যাকেট, পলো, টি-শার্ট, শার্ট।

ট্রেন্ডি, আধুনিক এবং আরামদায়ক পোশাকের কালেকশন মানিয়ে যাবে নানা পরিবেশে। শুধু তাই নয় বেড়াতে যাওয়ার জন্য চাই ব্যাগ অথবা ব্যাকপ্যাক, যা পোশাকের সঙ্গেও হওয়া চাই মানানসই। এছাড়া স্টাইলিশ স্কার্ফ, মাফলার হওয়া উচিত এই সময়ের সঙ্গি। আর এই সবকিছুই পাওয়া যাবে ইয়াংকের কালেকশনে।

বেড়াতে যাবেন বলে ট্রলি-ব্যাগ তো গুছিয়ে ফেলেছেন। কিন্তু জামা-জুতোর শপিং কি ঠিকমতো করেছেন? পোশাক নির্বাচন কিন্তু শুধু স্টাইলের জন্য নয়। পোশাকের এক দিকে আছে যেমন কমফোর্টের প্রশ্ন, অন্য দিকে জায়গা বুঝে পোশাক পরার তাগিদও। তাই যেখানে যেমন, সেখানে তেমন। সমুদ্র সৈকত, পাহাড় বা জঙ্গল যেখানেই যান, জায়গা বুঝে পোশাক বাছবেন। এবং তার সঙ্গে মানানসই জুতো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ নভেম্বর ২০২২ /এমএম


Array