Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সাধারণ অভিজ্ঞতায় দেখা যায়, নতুন কম্পিউটার বেশ ভালোভাবে কাজ করলেও কদিন পর এর গতি কমে যেতে শুরু করে। পুরোনো হলে গতি কমা স্বাভাবিক হলেও কম্পিউটার অন্য আরও কিছু কারণে স্লো হয়ে যেতে পারে। সেগুলো জেনে নিলে সমাধান বের করা যায়। সেগুলো কি? চলুন জেনে নেই।

কম্পিউটারের হার্ড ড্রাইভ

কম্পিউটারের হার্ড ড্রাইভে অতিরিক্ত তথ্য রাখলে কিংবা বেশি সফটওয়ার ইনস্টল করলে কম্পিউটারের গতি কমে যেতে পারে। তাই মাত্রাতিরিক্ত ফাইলে কম্পিউটার বোঝাই না করাই ভালো।ইনডাকশন কুকারে রান্নায় যা খেয়াল রাখবেন ইনডাকশন কুকারে রান্নায় যা খেয়াল রাখবেন কম্পিউটার চালুর সময় যে সফটওয়ার চলেকম্পিউটার চালু করার সময় কোন অ্যাপগুলো সক্রিয় হবে তা নির্ধারণ করা যায়।

অবশ্য সফটওয়ার ইনস্টল দিলেই প্রত্যেক সফটওয়ার এমন পারমিশন নেয়। কিন্তু স্টার্ট আপে কোন সফটওয়ার সক্রিয় হবে তা নির্ধারণ করে দিন। কারণ এগুলো চালু করতে গিয়ে কম্পিউটারে চাপ পড়ে এবং কম্পিউটার ধীরগতির হয়ে পড়ে।

উইন্ডোজ আপডেট না দেওয়া

কম্পিউটারের অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট না দিলেও কম্পিউটার ধীরগতির হয়ে যেতে পারে। নতুন ভার্সন না দিলে অনেক সময় কম্পিউটারের ফাইলগুলো দেরিতে সক্রিয় হয়। তাই উইন্ডোজ নিয়মিত আপডেট দিতে হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ নভেম্বর ২০২২ /এমএম


Array