Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ অতিরিক্ত হাঁটলে পায়ে ব্যথা হওয়াটা স্বাভাবিক। তবে অনেকে অল্প হাটার পরই গোড়ালিতে ব্যথা অনুভব করেন। এমন হলে কিছুটা সতর্ক তো হতেই হবে। গোড়ালির ব্যথার অনেক কারণ আছে। অনেকে হাটার সময় গোড়ালিতে বেশি চাপ দেন। ফলে গোড়ালিতে ব্যথা হয়।

কিন্তু এমন সমস্যা নিয়ে তো বসে থাকা যায় না। সেজন্য কি করার আছে? চলুন জেনে নেই:

ডাউন সিনড্রোম ও করণীয়ডাউন সিনড্রোম ও করণীয়
অ্যাসেনশিয়াল অয়েল মালিশ করুন

ল্যাভেন্ডার তেলের সঙ্গে নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই তেলটি গোড়ালিতে মালিশ করুন। নিয়মিত ব্যবহারে গোড়ালির ব্যথা দ্রুত কমবে।

জুতোর দিকে মনোযোগ দিন

শক্ত জুতো ব্যবহার করলে গোড়ালির সমস্যা হতে পারে। জুতো বদলে নিলে সমস্যা দূর হতে পারে। এসব ক্ষেত্রে নরম জুতো পড়াই ভালো।

হাড়ক্ষয় আশঙ্কা দ্বিগুণ যে খাবারেহাড়ক্ষয় আশঙ্কা দ্বিগুণ যে খাবারে
গরম তেলের মালিশ

সরিষার তেল গরম করে মালিশ করতে পারেন ব্যথার জায়গায়। সরিষার তেলে ব্যথানাশক ক্ষমতা থাকায় মালিশে আরাম পাবেন।

বরফ থেরাপি

গোড়ালিতে ব্যথা হলে বরফ থেরাপি ব্যবহার করুন। বরফ থেরাপিতে ব্যথা কিছুটা কমতে পারে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ অক্টোবর ২০২২ /এমএম


Array