Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ যোগব্যায়ামের আগেও ভরপেট কিছু না খাওয়াই ভালো প্রাত্যহিক জীবনের ব্যস্ততা আমাদের মানসিক চাপ, উদ্বেগ সবকিছুই বাড়ায়। মানসিক ও শারীরিক সুস্থতার খোঁজে তাই আমরা হয়রান। অনেকেই সমাধান হিসেবে যোগব্যায়াম কিংবা ইয়োগা করতে শুরু করেন। শুধুমাত্র যোগব্যায়াম কিংবা ইয়োগা করলেই সমাধান মিলবে না। খাদ্যাভ্যাসেও বদল আনা চাই। সে কিভাবে? ইয়োগার আগে-পরে কি খাবেন তা জানতে হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণ করাই শ্রেয়।
আসুন ইয়োগার আগে-পরের খাদ্যাভ্যাস নিয়ে বিশেষজ্ঞদের কি মত:

ইয়োগার আগে

যোগব্যায়ামের আগেও ভরপেট কিছু খাবেন না। বরং খুবই হালকা বা তরল জাতীয় খাবার খাবেন।
যোগব্যায়ামের আগে চিনিযুক্ত খাবার খেতে ইচ্ছে হয়। ভুলেও এমন কিছু করবেন না।
প্রসেসড চিপস, ভাজাভুজি ও তৈলাক্ত খাবার সকালে পাওয়া যায়। এই যেমন পরোটা কিংবা ডাল অথবা প্যাকেটজাত খাবার। এমন খাবার ভুলেও খাওয়া চলবে না।

ইয়োগার পরে

ইয়োগার পরে পেট ভরে খাবেন না। বরং হালকা খাবার খেতে হবে।ইয়োগার পর সঙ্গে সঙ্গে কিছু খাবেন না। অন্তত ৪৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ফলের রস বা হালকা কিছু খান।শুধু একটি কথা মাথায় রাখবেন। যে উদ্দেশ্য নিয়ে আপনি যোগব্যায়াম করছেন তা যেন খাদ্যাভ্যাসের কারণে ভেস্তে না যায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ অক্টোবর ২০২২ /এমএম


Array