প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ওজন মাপার সময় কিছু বিষয়ে সবসময় সতর্ক থাকতে হয় ফিটনেস সচেতনরা প্রায়ই ওজন মাপেন। ওজনের বাড়তি-কম দেখেই তারা নিজের ডায়েট নির্ধারণ করেন। কিন্তু ওজন মাপার সময় কিছু বিষয়ে সবসময় সতর্ক থাকতে হয়। সেসব সতর্কতা অবলম্বন না করলে নির্ভুল ওজন মাপার পরিস্থিতি তৈরি করা যায় না। ওজন মাপতে গিয়ে কি কি করবেন না তা এখানে জেনে নেওয়া যাক:
ভরপেট খেয়ে ওজন মাপা ঠিক নয়। অনেক খাওয়ার পাশাপাশি বেশি পানি খেয়েও ওজন মাপা অনুচিত।
জুতা কিংবা ভারি কাপড় পরে ওজন মাপলে নির্ভুল মাপ পাওয়া যায় না।প্রতিদিন ওজন মাপলে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। ওজনের তারতম্য প্রতিদিন মাপা ঠিক নয়।যেদিন বেশি খাবেন সেদিন ওজন মাপবেন না।
পিরিয়ডের সময় ওজন মাপা উচিত নয় কারণ এই সময় শরীরে পানি জমে। অনেক সময় ওজন একই রকম থাকে এবং তাতে অস্থির না হয়ে আসল কারণ খুঁজে বের করবে।ওজন মাপার যন্ত্র কার্পেট কিংবা বেদিতে রাখবেন না। সরাসরি মেঝেতে রেখে দিন। যারা রাত জেগে খাবার খান কিংবা পেট পরিষ্কার না হয় তখন ওজন ঠিকমতো নাও আসতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ অক্টোবর ২০২২ /এমএম





