Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কর্মক্ষেত্রে এগিয়ে থাকতে হলে ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন জরুরি অফিসে কাজ সময়মত শেষ করার বিকল্প নেই। কিন্তু অনেকেই অফিসে কাজের চাপে কোনোকিছু সামলাতে পারেন না। ফলে মানসিক ও দৈহিক সমস্যা দেখা দিতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে একজন চাকরিজীবীর দায়িত্ব বাড়তে শুরু করে। ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন না করলে কোনো কাজই ঠিকমতো করা হয়ে ওঠে না। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্যে তাই সময় ব্যবস্থাপনার সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। সেটি কিভাবে? রইলো কিছু পরামর্শ:

ডিজিটাল ক্যালেন্ডারে সমাধান

আজকাল ফোনেই নোটপ্যাড কিংবা শিডিউল তৈরির অ্যাপ পাওয়া যায়। এসব প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কাজ ভাগ করে নিন। প্রয়োজনে অ্যাপের মাধ্যমে রিমাইন্ডার অ্যালার্ম সেট করুন। এভাবে কোনো কাজের আগে আগে আপনার ফোন থেকেই আপনি নোটিফিকেশন পাবেন। এভাবে সহজেই জরুরি কাজগুলো সময়মত করা হয়ে যাবে।

দায়িত্ব সুচারুরূপে পালন করার স্বার্থে কাজের ক্যাটাগরি তৈরি করুন

কাজের ক্যাটাগরি নির্ধারণ সময় যাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়তেই পারে। কিন্তু সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার স্বার্থে কাজের ক্যাটাগরি তৈরি করুন। আমরা কোনো কাজ পেলেই সেটিতে হামলে পড়ি। মনে করি এই কাজটি সম্ভবত গুরুত্বপূর্ণ। এভাবে পুরোনো কাজ ঝুলে থাকে। এমনটা করা যাবে না। আপনার কাজ শেষ করার সময় হিসেব করতে হবে। কোন কাজটি আগে করবেন এবং কোনটি পড়ে করলেও সময়মত তাড়া লাগবে না তা ভাবতে হবে। অনেক সময় হাতের কাজটি একটু বাকি থাকে। সেটা শেষ করে নতুনটি করার যথেষ্ট সময় থাকে। সেক্ষেত্রে কাজ ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না।

কাজ জমিয়ে রাখবেন না
হতে পারে একই সময়ে দু-তিনটা কাজ আপনার হাতে। এরকম কাজের ক্ষেত্রে ক্লান্তির কারণে আমরা কাজ জমিয়ে রাখি। এমনটা ভুলেও করা যাবে না।সপ্তাহের একটি পরিকল্পনা করে নিলেও সময়ের হিসেব ও তালিকা করা সহজ হয়ে যায়

সপ্তাহ ও মাসিক পরিকল্পনা
সপ্তাহের একটি পরিকল্পনা করে নিলেও সময়ের হিসেব ও তালিকা করা সহজ হয়ে যায়। এভাবে আপনি আপনার অফিসে নিয়মিত কাজ শেষ করতে পারবেন এবং খুব ভালোভাবেই করতে পারবেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ অক্টোবর ২০২২ /এমএম


Array