Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌   ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মধুর জুড়ি মেলা ভার মধুর যে কত গুন আছে তার ইয়ত্তা নেই। হাতের কাছে এক বোতল মধু থাকলে স্বাস্থ্যের উপকারসহ রূপচর্চায়ও নানাভাবে ব্যবহার করতে পারবেন। অবশ্যই ভালো মানের মধু কিনতে হবে। প্রসেস করা মধুতে এতটাও উপকার পাওয়া যাবেনা। যাহোক, চলুন জেনে নেওয়া যাক মধুর পাঁচ গুণাগুন:

ময়েশ্চারাইজার

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মধুর জুড়ি মেলা ভার। যেকোনো ঘরোয়া ফেসপ্যাকে মধু যোগ করলে ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনা যায়। আবার মধু ত্বকে থাকা জীবাণুগুলোকেও মেরে ফেলে।

ঠাণ্ডা

ঠাণ্ডা লেগে গেলে বা খুসখুসে কাশি হলে মধু-লেবু মেশানো চা পান করুন

সর্দি-কাশি নিরাময়ে

এককালে বাড়িতে মধু রাখা হতো। চিনির ব্যবহার বাড়ায় সে চল উঠে গেছে। সর্দি-কাশি নিরাময়ে মধুর ব্যবহার আছে। ঠাণ্ডা লেগে গেলে বা খুসখুসে কাশি হলে মধু-লেবু মেশানো চা পান করুন। মধুর প্রভাবে ইরিটেশন কমে।

পোড়া সারাতে

আগুনে পুড়ে ত্বকে ক্ষত হলে মধুর পরত দিয়ে দ্রুত চিকিৎসা সম্ভব। ক্ষতস্থানে মধু লাগিয়ে ড্রেসিং করে দিন। ক্ষত সেরে যাবে।

ফেসমাস্ক

ফেসমাস্কে মধু ব্যবহার করলে দাগ-ছোপ ও ব্রণ দূর হয়

অ্যান্টিসেপটিক

দেহে কখনো কোনো ক্ষত দেখা দিলে মধু দিয়ে প্রাথমিক চিকিৎসা সেরে ফেলা সম্ভব। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান দ্রুত ক্ষত সাড়ায়।

ব্রণ সারাতে

যাদের ত্বকে নিয়মিত ব্রণ দেখা দেয় তারা ব্রণের ওপর মধুর পরত লাগাতে পারেন। এছাড়াও ফেসমাস্কে মধু ব্যবহার করলে দাগ-ছোপ ও ব্রণ দূর হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৪ সেপ্টেম্বর ২০২২ /এমএম


Array