প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ব্যস্ততায় রোজ রোজ বাজারে যাওয়ার ধকল নেওয়া সম্ভব হয় না। এজন্য অনেকেই ছুটির দিনগুলোতে একসঙ্গে অনেক বাজার করে ফ্রিজে সংরক্ষণ করেন। প্রয়োজন হলেই ফ্রিজ থেকে বের করে নেন। তবে একথা মনে রাখতে হবে, সব খাবার ফ্রিজে সংরক্ষণ করা ঠিক নয়। ফ্রিজে প্রথম কদিন খাবার ভালো থাকলেও আস্তে আস্তে স্বাদ বদলাতে শুরু করে। এমনকি এর গুণগত মানও কমে যেতে শুরু করে। চলুন জেনে নেই ফ্রিজে যেসব খাবার রাখলে গুণগত মান কমে যায়:
বাদাম ও ড্রাই ফ্রুটস
বাদাম কিংবা ড্রাই ফ্রুটসে যেহেতু পানি নেই তাই এদের ফ্রিজে সংরক্ষণের প্রয়োজন নেই। এয়ারটাইট জারে এদের সংরক্ষণ করুন। শুধু খেয়াল রাখুন জারটি যেন ঘরোয়া তাপমাত্রায় থাকে।
বাদাম কিংবা ড্রাই ফ্রুটসে যেহেতু পানি নেই তাই এদের ফ্রিজে সংরক্ষণের প্রয়োজন নেই
মধু ও জ্যাম
জ্যাম ও জেলিতে প্রিজারভেটিভ থাকে। তাই ফ্রিজে না রাখলেও চলে। দোকানেও জ্যাম বা জেলি ফ্রিজে রাখা হয় না। এছাড়াও মধু অনেকে ফ্রিজে রাখেন। এমনটা করলে মধু জমে যেতে পারে। বরং ঘরোয়া তাপমাত্রায় মধু সংরক্ষণ করুন।
আচার
আচারেও যথেষ্ট প্রিজারভেটিভ বা তেল থাকায় ফ্রিজের বাইরে তাজা রাখা যায়। শুধু এয়ারটাইট কাঁচের জারে সংরক্ষণ করতেই চলে। এমন জায়গায় রাখুন যেখানে বাতাস ঠিকঠাক চলাচল করে।
রসুন
ফ্রিজে রসুন রাখলে এর গন্ধ চলে যায়। এমনকি পানি বের হয়ে পচন ধরে। অনেকে পরবর্তীতে ব্যবহার করবেন বলে রসুন ছিলে ফ্রিজে বক্সে রাখেন। তেমনটা না করে কাগজের ব্যাগে ভরে ঘরোয়া তাপমাত্রায় কিছুদিন সংরক্ষণ করতে পারেন।জ্যাম ও জেলিতে প্রিজারভেটিভ থাকে। তাই ফ্রিজে না রাখলেও চলে
টমেটো
ফ্রিজে টমেটো রাখলে তার স্বাদ চলে যায়। বাজার থেকে এনে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। তারপর এমন এক জায়গায় রাখুন যেখানে প্রচুর বাতাস চলাচল করে।
পেঁয়াজ
পেঁয়াজ খোলা জায়গায় রাখাই উত্তম। ফ্রিজে পেয়াজ রাখলে পানি জমে পচে গন্ধ ছড়ায়। এতে ফ্রিজেও উৎকট গন্ধ ছড়ায়। এমনকি আলুর কাছে ভুলেও পেঁয়াজ রাখবেন না।
কলা
কলা বাড়িতে ঝুলিয়ে রাখুন। ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ফ্রিজে রাখলে প্রায়শই কলা কালো হয়ে যায়। তবে যদি কিছুদিন কলা সংরক্ষণ করতে চান তাহলে কাগজের ব্যাগে ভরে সংরক্ষণ করুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ আগস্ট ২০২২ /এমএম





